জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা, রায়গঞ্জ।





নিজস্ব প্রতিবেদক।

 এবি বঙ্গনিউজ, উঃ দিনাজপুর।


 সারা দেশের সাথে তাল মিলিয়ে আজ শ্রীকৃষ্ণের জন্মঅষ্টমী পালন করা হচ্ছে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে। 

সেই মতাবেক আজ শ্রীকৃষ্ণে জন্মঅষ্টমী উপলক্ষে একটি বর্নাঢ্য শোভা যাত্রা অনুষ্ঠিত হলো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। 




এদিন সকালে রায়গঞ্জের সারদা শিশুতীর্থ, ও বিদ্যামন্দিরের যৌথ উদ্যোগে রায়গঞ্জের সুদর্শনপুর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে গোটা রায়গঞ্জ শহর পরিক্রমা করে স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়।

 মিছিলে স্কুলের ছাত্রের দ্বারা ব্যন্ড, ও বিভিন্ন শ্রীকৃষ্ণের মডেলের ট্যাবলো অংশ গ্রহন করে। 

ছাত্রছাত্রী সহ বহু সাধারন মানুষ এই শোভা যাত্রায় পা মেলান। 




রায়গঞ্জে বুহু মানুষ এই শোভাযাত্রাকে রাস্তার দুপাশে দাঁড়িয়ে উপভোগ করেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...