এবি বঙ্গনিউজ, রায়গঞ্জ।
ফের রাতে দুষ্কৃতীদের গুলির দাপটে কেপে উঠলো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে।
মদ্যপ সশস্ত্র দুষ্কৃতীদের হাতে রক্তাত হলো রায়গঞ্জ পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এর পি,এ ঋষিকেশ রবিদাস।
এলাকায় নিজেদের কতৃত্ব কায়েম রাখতে শুণ্যে দু'রাউন্ড গুলিও চালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ। বৃহস্পতিবার গভীর রাতের গুলির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় রায়গঞ্জের বন্দর এলাকায়।
কাউন্সিলরের পি.এ ঋষিকেশ রবিদাস কে রক্তাত অবস্থায় রাস্তায় ফেলে রেখে চলে যায় দুস্কৃতীরা। গভীর রাতে অভিযোগ হয় রায়গঞ্জ থানায়।
ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
পুলিশ তৎপর হতেই গা ঢাকা দিয়েছে মহাদেব ও ছোটোন নামে এলাকার দুই নামজাদা দুষ্কৃতী।
তবে দীর্ঘদিন শান্ত থাকার পর ফের রাতের রায়গঞ্জ শহরে গুলি চলার ঘটনায় আতংকিত শহরবাসী।
১৮ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর দীনদয়াল কল্যানী অবশ্য পুলিশ প্রশাসনের উপর আস্থা রেখেছেন।

