এবি বঙ্গনিউজ।
মঙ্গলবার সকালে নদীয়া জেলার চাপড়া থানার অন্তরগত পিঁপড়াগাছি গ্রামে বজ্রপাতে নিহত হলো এক কৃষক ও আহত আরও দুই কৃষক।
নিহত কৃষক সহিদুল শেখ(৪১)। তিনি চাপড়া থানার অন্তরগত গোয়ালডাঙা গ্রামের বাসিন্দা।স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার সকালে পিঁপড়াগাছি গ্রামের কৃষি খেতে পাট কাটছিলেন সহিদুল সেখ সহ তার সহকর্মী কৃষকেরা।
ঐ সময় হঠাৎ বজ্রপাত হওয়ায় এই দূরঘটনা ঘটেছে। ঘটনাস্থলে সহিদুল শেখ এর মৃত্যু ঘটে ও আরও দুইজন কৃষক আহত হয়ে পড়ে। নিকটবর্তী কৃষকেরা ও স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে।স্থানীয় চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সহিদুল শেখ কে মৃত বলে ঘোষণা করে এবং আহত দুই কৃষকদের চিকিৎসার উদ্দেশ্যে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।
