-
এবি বঙ্গনিউজ।
সরকারি প্রকল্প থেকে কুড়ি হাজার টাকা কাটমানি নেওয়ার জন্য মানসিকভাবে নির্যাতন ও লাগাতার হুমকি দেওয়ার অভিযোগ উঠল রায়দিঘী গ্রাম পঞ্চায়েতের অধীণ কুমড়াপাড়া স্থানীয় এক সিপিএম নেতার বিরুদ্ধে।
অভিযোগ গ্রামের বিধবা মহিলাদের আ্যকাউন্টে বাসগৃহ নির্মাণ প্রকল্পে প্রথম কিস্তির ষাটহাজার টাকা করে জমা পড়ে।
সেখান থেকে কুড়ি হাজার টাকা দেওয়ার জন্য হুমকি দিতে থাকে স্থানীয় স পিএম নেতা ইউনুছ খান ।
অভিযোগকারীণিরা আসমিনা শেখ, গুড়ি মালি ও নির্মলা গায়েণ বাধ্য হয়ে মথুরাপুর ২ নং বিডিও অফিস ও রায়দিঘী থানায় অভিযোগ জানায়।
এ ব্যাপারে কুমড়াপাড়া পঞ্চায়েত প্রধান জয়দেব মান্না জানান আমার কাছে অভিযোগ এসেছিল। একজনকে বাপের বাড়ি থেকে তুলে এনে হুমকি দেওয়া হয়েছে। আমি আমার উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করেছি।
তবে অভিযুক্ত ইউনুছ খানের দাবি তিনি সিপিআইএম করেন বলে তাকে ফাসানো হচ্ছে। তিনি এব্যাপারে কিছুই জানেন না।

