এবি বঙ্গনিউজ, উলুবেড়িয়া।
নির্মল বিদ্যালয় সপ্তাহ।
সারা রাজ্যের সমস্ত বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে।
উলুবেড়িয়া 1নং ব্লকের সৈয়দ সাহাদত আলী মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক মহম্মদ সামিম আহমেদ র প্রচেষ্টায় গত সোমবার 26.09.19 থেকে মাদ্রাসায় নির্মল সপ্তাহ পালন করা হচ্ছে।
আজ বিদ্যালয় এর গনিতের শিক্ষক সেখ নুরুল আমিন এর নেতৃত্বে উপস্থিত ছাত্রছাএীদের একত্র করিয়া বিদ্যালয়ে মিড ডে মিলের শুরুতে হাত পরিষ্কার ভাবে ধোয়ার বিষয়ে আলোচনা করেন।
এবং প্লাষ্টিক আমাদের সমাজের পক্ষে কতটা ক্ষতিকর,সে সম্পর্কে ছাত্রছাত্রীদের বুঝিয়ে বলেন।
হাত ধোয়ার 5 টা পদক্ষেপ ও দেখান।
এরপর ছাত্রছাত্রীরা স্কুলের আসেপাশে যত প্লাস্টিক পডে ছিলো সব তুলে ডাস্টবিনে ফেলে এবং সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে স্কুলের মিড্ ডে মিল খায়।
বিকাল 3 কার্য পর স্কুলের বাইরে রাস্তায় এক মিছিল বার করা হয়, এলাকার পরিবেশ পরিচ্ছন্নতা ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি র জন্য।




