গাছ লাগাও,সবুজ বাচাও", কালিয়াগঞ্জ পুরসভা।




নিজস্ব প্রতিবেদক।

 এবি বঙ্গনিউজ, উঃ দিনাজপুর। 

 রাজ্যের মূখ্যমন্ত্রীর অনুপ্রেরনায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভার উদ্যোগে একাধিক উন্নয়ন মূলক কাজ চলছে। 

আর এই কাজ করতে গিয়ে বেশ কিছু গাছ কাটা পড়ে। সেই গাছ গুলির ঘাটতি মেটাবার জন্য অভিনব উদ্যোগ গ্রহন করলো কালিয়াগঞ্জ পুরসভা । 

 স্বাধীনতা দিবসের দিন "গাছ লাগাও,সবুজ বাচাও" এই লক্ষ্য নিয়ে এলাকার স্কুল, কলেজ,ব্যবসায়ী সমিতি,হাসপাতাল,বিভিন্ন নাট্য সংস্থ্যা,ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের হাতে ১০ হাজার গাছে চারা প্রদান করা হয়। তার সাথে এদিন পৌর উৎসব ক্রীড়া ও সাংস্কৃতিক ২০১৯ এর প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সুভ সূচনা করা হয়। 



শহরের উদিয় মান ক্রীড়া ও সংস্কৃতিক প্রেমীদের প্লাট ফর্ম দেওয়ার জন্য কালিয়াগঞ্জ পুরসভার পক্ষ থেকে পৌর উৎসবের আয়োজন করা হয়। আজ তার সূভ সূচনা করা হয়। 

আগামী নভেম্বর মাসে কয়েক দিন ধরে চলবে পৌর উৎসব ২০১৯। 

 এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর প্রধান কার্তিক চন্দ্র পাল,উপ-পুরপ্রধান বসন্ত রায়,পুর-কার্য নির্বাহীক আধিকারিক আশুতোষ বিশ্বাস,জেলা পরিষদের কো-মেন্টর অসিম ঘোষ, পৌর- উৎসব কমেটির যুগ্ম সম্পাদক বিভু ভূষন সাহা ও চন্দন দাস সহ পুর কাউন্সিলাররা। 

এদিন গাছ লাগাও প্রান বাচাও কর্মচূচী উপলক্ষ্যে উপস্থিত বক্তা বক্তব্যে তুলে ধরনের গাছে গুরুত্ব কতটা, যেভাবে গাছ কাটা হচ্ছে সেই পড়ি মান গাছ লাগানো হচ্ছে ফলে পৃথিবীকে আমরা নিজেরাই ধংসের মূখের দিকে এগিয়ে নিয়ে চলেছি। তাই আমাদের বেশি বেশি করে গাছ লাগাতে হবে। 



সেই লক্ষ্যকে মাথায় রেখে আজ পুরসভার উদ্যোগে ১০ হাজার গাছের চারা প্রদান করা হয়। তার সাথে সাথে গাছে গুরুত্ব আর জলের সমস্যা নিয়ে অনন্যা থিয়েটারের আয়োজিত শিশুদের নিয়ে নাটক মঞ্চস্থ্য হয় এদিন। 

 এদিন পুরপ্রধান কার্তিক চন্দ্র পাল জানান, শহরের উন্নয়নের জন্য বেশ কিছু গাছ কাটতে হয়েছে। সেই ঘাড়তে মেটাবার জন্য পুরসভার উদ্যোগে পুর এলাকায় ১০ হাজার গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
আজ স্বাধীনতা দিবসের দিন কালিয়াগঞ্জ পৌর উৎসব ক্রীড়া ও সাংস্কৃতিক ২০১৯ প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা করা হল।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...