পিকাপ ভ্যানের ধাক্কায় মৃত্য হল এক সাইকেল আরোহীর।




নিজস্ব প্রতিবেদক। 

 এবি বঙ্গনিউজ, উঃ দিনাজপুর।

 পিকাপ ভ্যানের ধাক্কায় মৃত্য হল এক সাইকেল আরোহীর।

 এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানা দমদমা এলাকার ৩৪ নাম্বার জাতীয় সড়কের উপরে। 

মৃত যুবকের নাম সাগর সিংহ (২১)। বাড়ি করনদিঘি থানার সিঙ্গারদহ গ্রামে। জানাযায় বুধবার রাতে পিসির বাড়ি থেকে জাতীয় সড়ক দিয়ে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে পিছন থেকে পিকাপ ভ্যান ধাক্কা মারে। 

এলাকাবাসিরা গুরুত্ব আহত অবস্থায় উদ্ধার করে করনদিঘি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। অবস্থা আসঙ্কা জনক হওয়ায় সাগর সিংহকে রায়গঞ্জ গভমেন্ড হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসা চলাকালিন মৃত্য হয় সাগরে।

পুলিশ মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় এবং ঘটনার তদন্তে নামে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...