সম্প্রীতি রক্ষার্থে অনুষ্ঠিত হল সম্প্রীতি সভা



 রাজু সেখ, মুর্শিদাবাদ,এবি বঙ্গ নিউজ: 

 সম্প্রীতি রক্ষার্থে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হল জঙ্গিপুর পৌরসভার টাউন হলে ।উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান ও রাজ্যের শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী জাকির হোসেন মহাশয়,জঙ্গিপুর পৌরসভার পৌর পিতা মোজাহারুল ইসলাম মহাশয়, জঙ্গিপুর-১ নাম্বার ব্লক সভাপতি গৌতম ঘোষ, ও জঙ্গিপুর-২ নাম্বার ব্লক সভাপতি সমিরন বিশ্বাস সহ আরও বিশিষ্ট নেতৃবৃন্দরা।ব্লক সভাপতি সমীরণ বিশ্বাস বলেন আমরা স্বামী বিবেকানন্দ কাজী নজরুল ইসলাম মহাত্মা গান্ধীর ভারত দেখতে চাই কিন্তু কোন একটি দল হিন্দু মুসলিম ভ্রাতৃত্ব নষ্ট করার চেষ্টা করছে। শেখ মুর্শিদাবাদের একমাত্র মন্ত্রী তথা শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী জাকির হোসেন মহাশয় বলেন আমাদের সকলকে মিলে মিশে কাজ করতে হবে। যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পারি । তিনি আরও বলেন, পুলিশ প্রশাসন সবসময়ই মানুষের কাজ করতে তৈরি। কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে পুলিশ প্রশাসনকে জানান। পুলিশ প্রশাসন সাথে সাথে পদক্ষেপ গ্রহণ করবে ।জঙ্গিপুর পৌরসভার পৌর পিতা মোজাহারুল ইসলাম মহাশয় বলেন আগামী ১১ তারিখ ভোলে বাবার জল ঢালার জন্য প্রচুর মানুষের সমাগম হয়। তার জন্য আমরা একটি দল তৈরি করেছি যেটা ভলেন্টিয়ার এর কাজ করবে। যাতে কারো কোন অসুবিধা না হয় আমরা যে কোন প্রকারে সম্প্রীতি ধরে রাখবো।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...