মালদার নিষিদ্ধপল্লি থেকে ১৭ বছরের এক তরুণীকে উদ্ধার করল উত্তরপ্রদেশের রেল পুলিশ৷





নিজস্ব প্রতিবেদক,।

 এবি বঙ্গনিউজ,মালদা, ২৪ অগাস্ট : 

 মালদা শহরের নিষিদ্ধপল্লি থেকে ১৭ বছরের এক তরুণীকে উদ্ধার করল উত্তরপ্রদেশের রেল পুলিশ৷ 

প্রায় এক বছর আগে মায়ের সঙ্গে দিল্লি যাওয়ার পথে উত্তরপ্রদেশের মোরাদাবাদ স্টেশন থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল ওই কিশোরী৷

 এদিক ওদিক ঘুরে তার ঠাঁই হয়েছিল মালদা শহরের নিষিদ্ধপল্লিতে৷ ইংরেজবাজার থানা ও মোরাদাবাদ জিআরপি থানার পুলিশের সহযোগিতায় ফের সে ফিরতে চলেছে সমাজের মূল স্রোতে৷ 





 ওই কিশোরীর বয়স ১৭ বছর৷ বাড়ি বিহারের বেথিয়া পুলিশ শিকারপুর থানা এলাকায়৷ তার বাবা প্লাস্টার অফ প্যারিসের মূর্তি তৈরি করেন৷ কর্মসূত্রে দিল্লিতে থাকেন৷

 তিনি জানান, গত বছরের ১৭ সেপ্টেম্বর তাঁর স্ত্রী ও মেয়ে বাড়ি থেকে দিল্লি যাচ্ছিল৷ 

মোরাদাবাদ স্টেশনে মেয়ে জল নিতে ট্রেন থেকে নামে৷ কিন্তু জল নিয়ে ট্রেনে ওঠার আগেই ট্রেন ছেড়ে দেয়৷ তারপর থেকে মেয়ের আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না৷

 পরদিন তিনি দিল্লি পুলিশের পাশাপাশি মোরাদাবাদ জিআরপি থানায় মেয়ের নামে মিসিং ডায়ারি করেন৷ কিন্তু এতদিন মেয়ের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না৷ 

কয়েকদিন আগে ফোন মারফৎ জানায়, সে মালদার নিষিদ্ধপল্লিতে রয়েছে৷ সঙ্গে সঙ্গে তাঁরা মোরাদাবাদ জিআরপি থানায় সেই খবর দেন৷ এরপরেই মোরাদাবাদ রেল পুলিশের সঙ্গে তিনি আজ মালদায় আসি৷

 রাতে তাঁর মেয়েকে উদ্ধার করে পুলিশ৷

 মোরাদাবাদ জিআরপি থানার সাব ইন্সপেকটর বাবুরাম বলেন, গত বছরের ১৭ সেপ্টেম্বর এই কিশোরী মোরাদাবাদ স্টেশন থেকে নিখোঁজ হয়ে যায়৷ প্রথমে মেয়েটির পরিবারের লোকজন দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করে৷ পরে তাঁরা বিষয়টি জানতে পারেন৷

 দীর্ঘদিন ধরে তল্লাশি চালিয়েও তাঁরা মেয়েটির কোনও সন্ধান পাচ্ছিলেন না৷ শেষ পর্যন্ত মালদায় ওই কিশোরীর সন্ধান পাওয়া যায়৷ 

ইংরেজবাজার থানার সহযোগিতায় আজ তাকে উদ্ধার করা হয়েছে৷ আগামীকাল আদালতের মাধ্যমে তাকে মোরাদাবাদ নিয়ে যাওয়া হবে৷

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...