এবি বঙ্গনিউজ,মালদা,৩০ আগস্ট :
চুরিতে বাধা দেওয়ায় মন্দিরের সেবাইতকে মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার রামকেলি বাদুল্লাবাড়ি রূপ সনাতন মিলন মন্দিরে। আহত সেবাইত হাসপাতালে চিকিৎসাধিন।
মন্দিরের প্রধান সেবাইত রঘুনাথ দাস অভিযোগ তুলে বলেন, চারজন সেবাইত মন্দিরে ছিলেন, সেই সময় দুষ্কৃতীরা মুখে সাদা কাপড় বেঁধে মন্দিরে ঢুকে গ্যাস সিলিন্ডার চুরির চেষ্টা করেন।
বাধা দিতে গেলে একজন সেবাইতকে বেধড়ক মারধর করে দুস্কৃতিরা বলে অভিযোগ।
এরপর তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র এবং সেখান থেকে তাকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।
বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা। তার নাম, রাধাচরণ দাস(২০)। বাড়ি ইসলামপুর এলাকায়। এই ঘটনায় পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
যদিও এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এই ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে মন্দির এলাকায়।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


