দিদিকে বলো কর্মসূচির সাথে সাংবাদিক সম্মেলন  করলেন সাঁকরাইলের বিধায়ক শীতল সর্দার।




প্রকাশ কালি ঘোষাল, হাওড়া: 

 এবি বঙ্গনিউজ। 

 মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই দলীয় কর্মসূচি "দিদিকে বল" নিয়ে সাধারণ মানুষের দরবারে হাজির হয়ে জনসংযোগ করলেন সাঁকরাইলের বিধায়ক শীতল সর্দার। 




বৃস্পতিবার বিকেলে তিনি তার সাঁকরাইল বিধানসভা এলাকায় জনসংযোগ করেন। হাতের মোবাইল ফোনে এবং সাদা গেঞ্জিতে "দিদিকে বল" স্টিকার লাগানো  গেঞ্জি পরে সাধারণ মানুষকে তিনি তাঁর মোবাইল নম্বর, হোয়াটসআপ নম্বর সহ মেল এড্রেস ও ভিজিটিং কার্ড বিতরণ করেন। ফলে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। 




বিধায়ক বললেন "আমরা সাধারণ মানুষের কাছে যাবো , তাদের সমস্যার কথা শুনবো , আমরা যেখানে সমস্যা সমাধান করতে পারবো না সেখানে মানুষকে বলবো দিদিকে বলো"। কার্ড বিতরণের পর রামচন্দ্রপুর বিমলা ভবনে বিভিন্ন এলাকার প্রধান, সমিতির কর্মাধক্ষ্য, অঞ্চল সভাপতি, তৃণমূলের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কর্মী বৃন্দদের সহিত সভা করেন ।।       





                       সভায় উপস্থিত ছিলেন এসসি এসটি ওবিসি হাওড়া সভানেত্রী ঝুমঝুম নস্কর। নলপুর এর প্রধান বিশ্বনাথ মাকাল, রাঘুদেববাটির প্রধান দিলীপ দে, সাঁকরাইল এর প্রধান প্রদ্যুৎ পাল,  কোরোলার প্রধান নিসাউদ্দিন মন্ডল, কান্দুয়ায় উপ:প্রধান সুচরিতা ভূঁইয়া, ধুলাগরের প্রধান তাহেরা মোল্লা লস্কর, সারেঙ্গার প্রধান মৃদুলা ঢালী, মহিযারি 2 প্রধান সুচরিতা নস্কর, বাণিপুর ১ প্রধান কায়েসকা বেগম, বাণিপুর 2 প্রধান রিতা সাউ, কোরোলা ১ প্রধান নিলুফা বেগম, পঞ্চায়েত সমিতির সহ : সভাপতি নবনীতা নস্কর,   প্রশান্ত পুরকায়িত, প্রদীপ মল্লিক, মান্নান মোল্লা, অপুর্ব পাত্র, সহ আরো অন্যান্য নেতা নেত্রী ও একনিষ্ট কর্মীবৃন্দ।সভায় বিভিন্ন বক্তারা বক্তব্য রাখেন। 

মাননীয় নেত্রী মমতা ব্যানার্জীর জনদরদী কাজ কে সাধারণ নাগরিকের কাছে যত দ্রুত দায়িত্ব সহকারে পৌঁছে দেওয়া যায়, সেই প্রচেষ্টা করার আহবান জানান  সকল কর্মী ও নেতৃবৃন্দের কাছে বিধায়ক  শীতল সরদার মহাশয়। এখন আপামর  পশ্চিমবঙ্গবাসী প্রতীক্ষায় রইলো দিদিকে বলো এই কর্মসূচি সাধারণ মানুষের কাছে কতটা বাস্তবায়ন হয় ?

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...