এবি বঙ্গনিউজ,বাদুড়িয়াঃ
ইতিমধ্যে উত্তর ২৪ পরগণার বিভিন্ন ব্লকে ডেঙ্গু আক্রান্তের খবর আসতে শুরু করেছে।
হাবড়া,অশোকনগর,বনগাঁতে ডেঙ্গু জ্বরে মৃত্যু হয়েছে প্রায় দশ বারো জনের।
সুতরাং যুদ্ধকালীন তৎপরতায় প্রচার অভিযানে জোর দিয়েছে জেলা স্বাস্থ্য প্রশাসন। বিভিন্ন ব্লক ও পঞ্চায়েতে শুরু হয়েছে সচেতনতা মূলক শবির।
বাদুড়িয়া ব্লকের রামচন্দপুর উদয় গ্রাম পঞ্চায়েতে আজ দুপুরে অনুষ্ঠিত হয় ডেঙ্গু বিষয়ক সচেতনতা শিবির ও র্যালি।
ভি আর পি ও উপ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্মী, অঙ্গনওয়াড়ী,আশা কর্মী ও স্বনির্ভর গোষ্ঠী,পঞ্চায়েত প্রধান,উপপ্রধান সহ সমস্ত গ্রাম সদস্যদের উপস্থিতিতে ডেঙ্গু শিবিরের আয়োজন করে রামচন্দ্রপুর উদয় গ্রাম পঞ্চায়েত।
ডেঙ্গু বিষয়ক বিভিন্ন আলোচনা-সেমিনার, প্রশ্নোত্তর পর্ব,পুরষ্কার বিতরণী ও র্যালির মাধ্যমে এলাকার মানুষের মধ্যে ডেঙ্গু মশার বিনাশ ও জ্বরের প্রতিকার বিষয়ক তথ্য তুলে ধরা হয়।
আজকের সচেতনতা মূলক শিবির পুরোভাগ পরিচালনা করেন রামচন্দ্রপুর উদয় পঞ্চায়েত প্রধান নূর ইসলাম লস্কর।

