পুজো কমিটিগুলোকে আয়কর দফতর নোটিশ দেওয়াই প্রতিবাদের প্রতিবাদে ধর্নায় বঙ্গজননীরা



নিজস্ব সংবাদদাতা, কলকাতা,
এবি বঙ্গ নিউজ:

আয়কর দফতরের তরফে পুজো কমিটিগুলিকে নোটিশ ধরানোর ঘটনার প্রথম দিন থেকেই গর্জে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তারই প্রতিবাদে এবার ধর্নায় বসল বঙ্গজননীরা৷ মঙ্গলবার সুবোধ মল্লিক স্কোয়ারে সকাল ১০টা থেকে অবস্থানে বসেছে তারা৷ গত রবিবারই এই কর্মসূচীর কথা ফেসবুকে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷রবিবার সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন, দুর্গাপুজো জাতীয় উৎসব। তার জন্য তিনি গর্বিত। অথচ পুজো কমিটির উপর আয়করের নামে আর্থিক বোঝা চাপানো হচ্ছে। ক্ষমতায় বসেই তাঁর সরকার গঙ্গাসাগর মেলার তীর্থযাত্রীদের উপর বসানো কর তুলে দিয়েছে।ধর্না মঞ্চে রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, কাকলি ঘোষ দস্তিদার,শশী পাঁজা,নয়না বন্দ্যোপাধ্যায়রা। এছাড়াও রয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...