এবি বঙ্গনিউজ।
গোপনসূত্রে খবর পেয়ে পুলিশ তিন বাংলাদেশীকে গ্রেপ্তারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়।
ঘটনাটি ঘটেছে ইসলামপুর মহকুমার গোয়ালপোখর থানা এলাকা থেকে।
ওই তিন বাংলাদেশীর নাম আব্দুল হুসেন, রাবুল ও মহম্মদ লিটন, এদের বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার মুন্নাটোলি থানার মারাধার এলাকায়।
তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে কয়েকটি আগ্নেয়াস্ত্র।
আজ ধৃতদের ইসলামপুর আদালতে তোলা হয়েছে।
পুলিশসূত্রে জানা গিয়েছে, গোপনসূত্রে খবরের ভিত্তিতে প্রাথমিকভাবে গরু পাচারকারী সন্দেহ করলেও কোন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল কিনা তা তদন্ত করছে পুলিশ।

