পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের অনশন কর্মসূচিতে পুলিশের তান্ডব।

:



  নিজস্ব প্রতিবেদক।

এবি বঙ্গনিউজ, কল্যানী।

নদীয়ার কল্যানী বাসস্ট্যান্ডে র কাছে রাজ্যের বেশকিছু পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে অনশন কর্মসূচি শুরু করেন। 

দিনের বেলায় শান্তিপূর্ণভাবে অনশন কর্মসূচি শুরু থাকার পর সন্ধ্যা হতেই পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন পার্শ্বশিক্ষকরা। 

 অনশন মঞ্চে পুলিশি তাণ্ডবের অভিযোগে পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা। অনশন রত পার্শ্বশিক্ষকদের অভিযোগ, আজ সন্ধ্যায় অনশনমঞ্চের আলো নিভিয়ে শিক্ষিকাদের পোশাক ছিঁড়ে তাণ্ডব চালিয়েছে পুলিশ। 




 মহিলা পার্শ্ব শিক্ষিকাদের শ্লীলতাহানী করা হয়েছে এবং ব্লাউজ ছেঁড়া হয়েছে বলে  পার্শ্বশিক্ষকদের অভিযোগ পার্শ্ব শিক্ষিকাদের আরো অভিযোগ, কোনও মহিলা পুলিশ কর্মী না আনিয়ে শিক্ষিকাদের উপর তাণ্ডব চালানো হয়েছে। নির্বিচারে করা হয়েছে লাঠিচার্জ।

 পুলিশি তাণ্ডবের প্রতিবাদে কল্যাণী স্টেশন ও লাগোয়া কল্যানী বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ করে রেখেছেন ক্ষুব্ধ পার্শ শিক্ষক শিক্ষিকারা। এবং  এই ঘটনার নেক্কারজনক ঘটনার প্রতিবাদে আগামী সোমবার ক্লাস বয়কটের ডাক দেওয়া হয়েছে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের পক্ষে হতে। 




উল্লেখ্য বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে গতকাল পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা বিকাশ ভবন অভিযান কর্মসূচি ছিল, কিন্তু বিকাশ ভবন চত্বরে 144ধারা জারি থাকায় এবং পর্যাপ্ত পরিমাণে পুলিশী তৎপরতায় এবং জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেয়।

 নিজেদের অধিকার বুঝে নিতে পথে নেমেছিলেন প্রায় কয়েক হাজার শিক্ষক। প্রতিবাদ স্বরূপ  জাতীয় পতাকা বুকে আগলে রাজপথেই গেয়ে ওঠেন 'উই শ্যাল ওভার কাম।'



 জাতীয় সংগীত গেয়ে শিক্ষকেরা জানিয়ে দিলেন, তাঁরা চান তাঁদের পূর্ণ অধিকার। বিকাশ ভবন অভিযানে বাধা পাওয়ার পর এবং প্রাকৃতিক দুর্যোগ মাথায় নিয়ে খোলা আকাশের নীচে রাত কাটানোর পর এবার শনিবার সকাল থেকে আমরণ অনশন কর্মসূচিতে বসলেন পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা। 

কল্যাণি স্টেশন চত্বরে অদূরে কল্যানী বাসস্ট্যান্ডে অনশনে বসেন কয়েকশো পার্শ শিক্ষক শিক্ষিকা। গতকাল এর বিকাশ ভবন অভিযান ও কলকাতা অনশন কর্মসূচি বাধা পেয়ে কল্যাণীতে লাগাতার আন্দোলন কর্মসূচির ঘোষণা করা হয় পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ হতে। 



পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ, আজকের অনশন শুরু হওয়ার সাত ঘণ্টা পর তাণ্ডব চালায় কল্যানী থানার পুলিশ। অনশন মঞ্চ ফাঁকা করতে বেপরোয়া ভাবে লাঠিচার্জ করা হয়। 

 শিক্ষিকাদের উপরে ও লাঠিচার্জ করা হয়। তাঁদেরও হেনস্থা করা হয় বলে অভিযোগ। পুলিশ-ও পার্শ্ব শিক্ষকদের খণ্ডযুদ্ধে এক শিক্ষিকার পোশাক ছিঁড়ে যায় বলেও অভিযোগ।  

 আলো নিভিয়ে  পরিকল্পনা করেপুলিশি অত্যাচার এর প্রতিবাদে সোমবার থেকে পার্শ্বশিক্ষকরা ক্লাস বয়কট করবেন বলে ঘোষণা করেছে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ। এই অমানবিক ঘটনার প্রতিবাদ জানিয়েছেন শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সম্পাদক কিংকর অধিকারী।

 তিনি  এক সাক্ষাৎকারে বলেছেন   পুলিশের এই বর্বরতা, তাণ্ডব আচরণের তিনি তীব্র ধিক্কার জানিয়েছেন। এবং আরো বলেন এইভাবে কোনদিন আন্দোলন দমন করা যায় না।

 তিনি দোষী পুলিশ অফিসারদের চিহ্নিত করে প্রশাসনিক শাস্তির দাবি জানিয়েছেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...