চা শ্রমিকদের নুন্যতম অধিকারের দাবিতে আন্দোলনে নামল তৃনমূল কংগ্রেস চা শ্রমিক সংগঠন।




নিজস্ব প্রতিবেদক। 

 এবি বঙ্গনিউজ, উ, দিনাজপুর। 

 চা শ্রমিকদের নুন্যতম অধিকারের দাবিতে আন্দোলনে নামল তৃনমূল কংগ্রেস চা শ্রমিক সংগঠন। 

শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের নুন্যতম হাজিরা প্রদান, দৈনিক হাজিরাভুক্ত শ্রমিকদের ঘোষিত নুন্যতম বেতনের অনুপাতে শ্রমিক বেতনভুক্ত বেতন ঘোষনা, মহার্ঘভাতা প্রদান,ও ভবিষ্যৎ নিধি প্রকল্পে চা শ্রমিকদের যুক্ত করা সহ একাধিক দাবিতে আজ উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা শ্রম দপ্তরে ডেপুটেশন দিল চা বাগান তৃনমূল কংগ্রেস মজদুর ইউনিয়ন। 

মঙ্গলবার ইসলামপুরে সহ শ্রম আধিকারিকের হাতে বটলিফ কারখানার শ্রমিকদের নায্য পাওনার দাবিতে একগুচ্ছ দাবি সম্বলিত দাবিপত্র জমা দিল চা শ্রমিক সংগঠন নেতৃত্ব।




 সকল চা শ্রমিকদের ভবিষ্যতনিধি প্রকল্পের আওতাভুক্ত করা, চা শ্রমিকদের জাতীয় ছুটি অর্জিত ছুটি, অসুখজনিত ছুটি দেওয়া এবং সর্বপরি চা শ্রমিকদের জাতীয় শ্রম আইন অনুযায়ী মজুরি প্রদান করাসহ একগুচ্ছ দাবি নিয়ে আন্দোলনে নামল তৃনমূল কংগ্রেসের " চা বাগান তৃনমূল কংগ্রেস মজদুর ইউনিয়ন "। 

 মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে সহ শ্রম আধিকারিকের দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করার পাশাপাশি শ্রম আধিকারিকের কাছে চা শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া সম্বলিত স্মারকলিপি প্রদান করে তৃনমূল শ্রমিক সংগঠন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...