এবি বঙ্গনিউজ, কলকাতা।
আজ ২৭ শে আগষ্ট -২০১৯, মঙ্গলবার আমাদের রাজ্যের বিধানসভা অধিবেশনের অন্যতম একটি কালো দিন ।
আজ একযোগে সমস্ত বিরোধী দলের সদস্য/ সদস্যারা বিধানসভা ওয়াক আউট করেন।
বিরোধী বিধায়কের অভিযোগ যে এইই সময়কালে শিক্ষক ও শিক্ষাকর্মীদের যত আন্দোলন সংঘটিত হয়েছে সব ক্ষেত্রেই শাসকদলের পুলিশের ভূমিকা ছিল নক্বারজনক ;
গত ৯ ই আগস্ট ২০১৯ শিক্ষা বন্ধুদের বিকাশভবন অভিযান ছিল , সেখানে পুলিশ নিরীহ নিরস্ত্র শিক্ষা বন্ধুদের উপর জলকামান সহ বর্বরোচিত লাঠিচার্জ করে এবং থানায় নিয়ে গিয়ে মানসিক নির্যাতন করে এবং সাতজন শিক্ষা বন্ধুকে মিথ্যা মামলায় ফাঁসানো হয় এবং পরের দিন জামিন নিতে হয় ।
আবার গত ১৬ ই আগস্ট ২০১৯ প্যারাটিচাররা বিকাশভবন অভিযান করে এবং তাদের উপরও পুলিশ বর্বরোচিত আক্রমণ করে এবং তারা হঠে যায় ; ।
পরেরদিন তারা কল্যানীতে ধর্না অবস্থান এর কর্মসূচি গ্ৰহণ করে কিন্তু বর্বর পুলিশ রাতের আলো অফ করে , মহিলা প্যারাটিচার দের উপর অকথ্য লাঠিচার্জ করে এবং পরেরদিন গোটা রাজ্যের সুশীল সমাজ গর্জে ওঠে ।
তাছাড়া এই সময়কালে রুটি রুজির প্রশ্নে , বেঁচে থাকার নূন্যতম দাবীতে যখনই কোন আন্দোলন সংঘটিত হয়েছে, তখনই শাসক দলের গুন্ডা পুলিশ বাহিনী আন্দোলনকারীদের উপর নির্মম অত্যাচার নামিয়ে এনেছে - ভোকেশনাল, এস এস কে,এম এস কে প্রমুখ।
এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সাধারণ নিরীহ খেটে খাওয়া মানুষের উপর গোটা রাজ্যে পুলিশি সন্ত্রাস নামিয়ে আনার প্রতিবাদে বিধানসভার সমস্ত বিরোধী সদস্য/সদস্যা বিধানসভার ভিতরে ও বাইরে সোচ্চার হন এবং আলোচনার দাবী জানান।
কিন্তু সরকার পক্ষ না শোনায় বিরোধী সদস্যরা ওয়াক আউট করতে বাধ্য হন এবং শিক্ষা বন্ধু, প্যারাটিচার সহ সকলের জন্য বাইরে সোচ্চার হন;।
এই ওয়াকআউট সম্পর্কে শিক্ষাবন্ধু , পার্শ্ব শিক্ষক ও এস এস কে,এম এস কে শিক্ষক সংগঠনের নেতারা বলেন যে বিধানসভা থেকে বিরোধী দলের বিধায়ক দের ওয়াকআউট যা আমাদের নৈতিক জয় বলেই আমরা মনে করছি।


