দল বিরোধী কার্যকলাপের অভিযোগ তুলে বহিষ্কার করা হলো শ্রমিক নেতা কাজী নজরুল ইসলামকে।




নিজস্ব প্রতিবেদক। 

 এবি বঙ্গনিউজ,মালদা, ২৫ আগস্ট : 

 দল বিরোধী কার্যকলাপের অভিযোগ তুলে বহিষ্কার করা হলো শ্রমিক নেতা কাজী নজরুল ইসলামকে।

 রবিবার সাংবাদিক বৈঠক করে এ কথা জানালেন কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভানেত্রী লক্ষ্মী গুহ।

 কংগ্রেসের শ্রমিক সংগঠনের মালদা জেলা সভাপতির পদ নিয়ে প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল। বর্তমান সভানেত্রী লক্ষী গুহ অভিযোগ তোলেন গত কয়েক মাস আগে তিনি এই পদে বসেছেন। 

এর আগে সভাপতি ছিলেন কাজী নজরুল ইসলাম। তাকে সরিয়ে সভাপতি পদে বসানো হয় লক্ষ্মী গুহকে।কিন্তু তিনি গত কয়েক মাস ধরে ক্রমাগত দল বিরোধী কাজ করে চলেছেন, এবং সংগঠনের ছয়জন সাধারণ সম্পাদকের মধ্যে একজন সাধারণ সম্পাদক অলোক চক্রবর্তীকে দিয়ে একটি প্যাডে লিখিয়ে নেন যে জেলা সভাপতির দায়িত্ব পেয়েছেন তিনি। এই ঘটনার তীব্র প্রতিবাদ করে তিনি রাজ্য নেতৃত্বকে বিষয়টি জানান লক্ষী গুহ।

 শনিবার কংগ্রেসের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি কামরুজ্জামান কামার একটি চিঠি পাঠান বর্তমান সভানেত্রীকে। সেখানে তিনি সাফ জানিয়ে দেন ৬ জন সাধারণ সম্পাদকের মধ্যে একজন সাধারণ সম্পাদক কি করে সভাপতি ঘোষণা করতে পারেন? এই ঘটনায় তিনি আরো জানিয়েছেন, দল বিরোধী কাজ করছেন কাজী নজরুল ইসলাম।

 তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয় ওই চিঠিতে। বর্তমান সভানেত্রীকে সংগঠনের কাজ করার কথা লেখা রয়েছে ওই চিঠিতে। 

দলবিরোধী কার্যকলাপের জন্য কাজী নজরুল ইসলামকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয় বর্তমান সভানেত্রী লক্ষী গুহ কে।রবিবার সাংবাদিক বৈঠক করে বর্তমান সভানেত্রী লক্ষী গুহ জানিয়েছেন, তাকে কেন্দ্র এবং রাজ্য নেতৃত্ব এই পথে বসেছেন।

 তার স্বামী প্রয়াত শ্রমিক নেতা বিশ্বনাথ গুহ মালদা শহরের রথবাড়ি এলাকায় এই অফিস তৈরি করেছিলেন।

 তার নেতৃত্বে বহু শ্রমিক উপকার পেয়েছেন। বর্তমানে সংগঠনের নাম বদনাম করছেন কাজী নজরুল ইসলাম। তিনি একজন সাধারন সম্পাদককে দিয়ে লিখিয়ে এই পদ দখল করতে চাইছেন।

 সমস্ত ঘটনা রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে। তবে এই বিষয়ে জানার জন্য একধিকবার ফোন করলেও ফোন তোলেননি কাজী বাবু।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...