এবি বঙ্গনিউজ,বাদুড়িয়াঃ
আজ উত্তর ২৪ পরগণার বাদুড়িয়া ব্লকের বিভিন্ন এলাকায় উদযাপিত হল নির্মল বিদ্যালয় সপ্তাহ। রামচন্দ্রপুর গ্রামের দুটি প্রাথমিক বিদ্যালয় একত্রে নির্মল বিদ্যালয় সপ্তাহে অংশ গ্রহণ করে।
যেখানে দুটি স্কুলের প্রায় সাড়ে তিনশো ছাত্রছাত্রী অংশ নেয়। সকাল ১০ টা থেকে তারা পরিষ্কার পরিচ্ছন্ন পোষাকে মিলিত হয় স্কুলের মাঠে।
সেখানে শিক্ষকরা তাদেরকে স্বচ্ছতা বিষয় বিভিন্ন পাঠ দেন।
শিক্ষকরা পড়ুয়ারাদের হাত ধুইয়ে দেন।
পড়ুয়ারা উৎসাহিত হয়ে আবর্জনা,প্লাস্টিক পরিষ্কার ও বৃক্ষরোপণ করে।
অবশেষে বিভিন্ন সচেতনতা মূলক স্লোগান দিয়ে তারা র্যালি করে অনুষ্ঠান সমাপ্তি করে। চন্ডীপুর পঞ্চায়েতের কেওটশা উচ্চ বিদ্যালয়,বেনা পূর্বপাড়া সহ বিভিন্ন স্কুলে একযোগে পালিত হয় নির্মল বিদ্যালয় সপ্তাহ।
পাশাপাশি এদিন রামচন্দপুর উদয় গ্রাম পঞ্চায়েতর উদ্যোগে কেন্দ্রীয় প্রকল্প জলশক্তি অভিযান কর্মশালাও হয় সাড়ম্বরে।
স্বাস্থ্য কর্মী ভি আরপি স্ব নির্ভর গোষ্ঠী,গ্রাম সদস্য ও গ্রামবাসীদের নিয়ে পঞ্চায়েতের বিভিন্ন আধিকারিক গণ বর্তমান জীবনে জলের অপরিসীম গুরুত্ব নিয়ে পর্যালোচনা করেন।
রাজ্য সরকারের জল ধরো জল ভরো প্রকল্প নিয়েও পঞ্চায়েত প্রধান নূর ইসলাম লস্কর ও সেক্রেটারি শ্যামল কর্মকার সচেতনতা মূলক আলাপ আলোচনা করেন।
সব শেষে র্যালি করে কর্মশালার সমাপ্তি হয়।





