নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া,
এবি বঙ্গ নিউজ:
ডাম্পারের ধাক্কায় এক মহিলা ও এক প্রতিবন্ধী যুবতীর মৃত্যুর হয়।ঘটনাটি ঘটেছে রবিবার সকালে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কের রঘুনাথপুরে।
ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল এলাকা।
উত্তেজিত জনতা আগুন লাগিয়ে দেয় ঘাতক ডাম্পারটিতে। গাফিলতির অভিযোগ তুলে মারধর করা হয় কর্তব্যরত সিভিক ভলান্টিয়রদের। ঘটনার জেরে দীর্ঘক্ষণ রাজ্য সড়কে ব্যাহত হয় যান চলাচল।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে মেয়েকে সঙ্গে নিয়ে পুরুলিয়ার নন্দুওয়ারায় অন্য মেয়ের শ্বশুরবাড়ি থেকে ফিরছিলেন বনমালা মুখোপাধ্যায় নামে ওই মহিলা। তাঁদের সঙ্গে ছিলেন এক ব্যক্তি। স্কুটারে এক ব্যক্তি বনমালিদেবী ও তাঁর মেয়েকে বাসস্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিতে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। বাঁকুড়া রোড থেকে পুরুলিয়া-বরাকর রোডে ওঠার সময় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় স্কুটারটি। রাস্তায় ছিটকে পড়েন স্কুটার চালক ও ২ আরোহী। সেই সময় বরাকরের দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ডাম্পার পিষে দেয় দুই জনকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের।জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের কুলটির বাসিন্দা মৃতেরা। তবে আহত স্কুটার চালকের পরিচয় এখনও জানা যায়নি।
