মহঃ নুর হোসেন জমাদার
অনেকটা বছর পেরিয়ে গেছে আমাদের
স্বাধীনতার, বহু ইতিহাস আজও তার
দীপ্ততার পরিচয় দেয়, আমার বয়স
বেশি নয় তবুও ইতিহাস অনেক কিছু শিক্ষা দিয়েছে | যদিও আমাদের দেশর
ইতিহাস অনেক প্রাচীন এবং অনেক জটিল, বহু বৈদেশিকরা আমাদের পরাধীন করে রেখেছিল, তাদের হস্তক্ষেপ
থেকে মুক্তি পেতে দেশিও রাজা এবং মহান বিপ্লবীরা বহু বছর ধরে সংগ্রাম চালিয়ে এসেছিল এ ইতিহাস আমাদের অজানা নয় | এই মহান বিপ্লবীরা স্বাধীনতার দাবী তুলে ছিলো, তারা চেয়েছিল নতুন ভারত গড়তে, তাদের
মহা মূল্যবান রক্ত আজও সেই বার্তা বহন করে চলছে, তাদের প্রাণ বলিদান আজও
আমাদের জাতীয়তাবোধের খোরাক |
আজ প্রায় 71 বছর হয়ে গেছে আমাদের স্বাধীনতার , তবুও প্রশ্ন থেকেই যায় যে আমরা ঠিক কতোটা স্বাধীন?
আজও এদেশের মানুষ অভুক্ত রাত কাটায়, আজও বোমা বারুদের ভয়ে রাতের নিদ্রাকে বিনিদ্রত করে, আমাদের দেশের মানুষ আজও অধিকারের জন্য দুয়ারে দুয়ারে ছোটে |বড় কষ্ট হয় যখন আমরা স্বাধীন ভারতের এই দৃশ্য দেখি
জীবনটা বড়ই বৃথা মনে হয়, আজও স্বাধীনতাকে পরাধীনতা গ্রাস করে নিচ্ছে|
মহান বিপ্লবীদের আত্মবলিদান আজ আমরা কতটা যথার্থ করতে পারছি জানিনা, তবে তাঁদের স্বপ্নের ভারতবর্ষকে
আমরা অপবিত্র করে ফেলছি এতে সন্দেহ নেই | আমাদের উচিত আমাদের মহান ইতিহাস থেকে শিক্ষা নেওয়া এবং ভারতের ঐতিহ্যকে মজবুত করে ধরে রাখা |
