অবশেষে বিজেপিতে যোগ দিতে চলেছেন সোভন চট্টোপাধ্যায়






এবি বঙ্গ নিউজ ডেস্ক:


দীর্ঘ জল্পনার অবসান। বিজেপিতেই যোগ দিচ্ছেন কলকাতার প্রাক্তন মহানাগরিক শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়।আজ দিল্লির বিজেপি সদর দফতরে তাঁরা বিজেপিতে যোগ দিচ্ছেন বলে জানা যাচ্ছে। বিজেপিতে যোগদানের আগে অবশ্য দফায় দফায় বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন শোভন এবং বৈশাখী। শুধু তাই নয়, রাজ্য নেতৃত্বের কাছ থেকে সবুজ সঙ্কেত পাওয়ার পরেই যোগদানের বিষয়ে কথাবার্তা পাকা হয় বলে সূত্রে জানা গিয়েছে।
মঙ্গলবার বিজেপিতে যোগদানের বিষয়ে সবুজ সঙ্কেত পায় শোভন এবং বৈশাখী। মঙ্গলবার রাতেই ১০টা ৪০-এ দিল্লির বিমান ধরেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দোপাধ্যায়। 


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...