এবি বঙ্গনিউজ, আমতা।
যতদিন এগিয়ে আসছে ২৬শে আগস্ট, 'স্বাস্থ্য ভবন অভিযান' জন্য ব্লকে ব্লকে আশা কর্মীরা আরও সু সংগঠিত হচ্ছে।
আজ১১ ই আগস্ট, শহীদ ক্ষুদিরামের আত্মোৎসর্গ বলিদান দিবসে হাওড়া জেলার আমতা ২নং ব্লকের আশা প্রকল্পের কর্মীরা স্থানীয় সিহাগড়ের জুনিয়র হাই স্কুলে একটি সভা অনুষ্ঠিত করে।
সভা শুরুর প্রথমেই বীর বিপ্লবী ক্ষুদিরামের প্রতিকৃতিতে মাল্যদান, নিরবতা পালন ও তার জীবন সংগ্রাম নিয়ে আলোচনার মাধ্যমে সভা শুরু হয়।
আশা কর্মীদের সমস্যা নিয়ে আলোচনা করেন আমতা ১ ব্লকের সংগঠক মেনকা সরকার, হুগলির খানাকুল ব্লকের সংগঠক মিঠুদি ও সুভাষ মাইতি।
বিপ্লবী ক্ষুদিরামের জীবন সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে আশা কর্মীদের তীব্র আকারে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন পশ্চিম বঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষে নিখিল বেরা।
সবশেষে মুকুল রায় কে সভানেত্রী, পাপিয়া মাইতি কে সম্পাদিকা ও রুমা সাউ কে কোষাধ্যক্ষ করে নয় জনের একটি শক্তিশালী ব্লকের কমিটি গঠিত হয়।
এই ব্লকের সমস্ত আশা কর্মীরা কলকাতা যাওয়ার শপথ গ্রহণ করে।



