এবি বঙ্গনিউজ,খন্ডঘোষ, পূর্ব বর্ধমান।
পূর্ব বর্ধমান জেলার,খন্ডঘোষ ব্লকের হামিরপুর গ্রামে সিলিন্ডার থেকে আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন বিধায়ক নবীন চন্দ্র বাগ।
এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে গত ৩ রা আগষ্ট।
রান্নার সময় গ্যাস সিলিন্ডার ফেটে আগুনে পুড়ে ছাই হয়ে যায় এই মাটির বাড়িটি।
জখম হন এক যুবক।
আজ সকালে সেই বাড়ি পরিদর্শন করলেন বিধায়ক নবীন চন্দ্র বাগ।
সঙ্গে ছিলেন খন্ডঘোষ পঞ্চায়েতের প্রধান হারু সাঁতরা,খন্ডঘোষ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সেখ হাসানূজ্জামান(টুটুল), নাসপতি চৌধুরি, মোল্লা ইমরান হোসেন সহ আরও অন্যান্য নেতৃত্ব।
বিধায়ক নবীন চন্দ্র বাগ
কথা বলেন ঐ বাড়ির মানুষদের সাথে।
আহত যুবকের চিকিৎসা সহ সব রকম সুযোগ সুবিধার আশ্বাস দিয়েছেন তিনি।
বিধায়ক নিজে এসেছেন ক্ষতিগ্রস্ত বাড়ি দেখতে এবং সমস্ত বিষয় আলোচনা করেছেন এলাকাবাসী দের সাথে। এতে আনন্দিত এলাকার মানুষজন।
