এবি বঙ্গনিউজ।
গত ১৮ - ই আগস্ট কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড ট্রাডিশনাল স্যুটোক্যান ক্যারাটে ফেডারেশন পশ্চিমবঙ্গ শাখার পরিচালনায় সারা রাজ্যে জুড়ে প্রায় ৪১০ জন ক্যারাটে প্রতিযোগি এদিনের ক্যারাটের চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
এই প্রতিযোগিতার কর্ণধার পাশাপাশি সভাপতি সত্যরজিৎ চৌধুরী( 7Dan WKF, 8Dan KAI. Former Bronze Medallist in WSKF World Championships,International referee and Examiner) জানান সষ্ঠ বর্ষে এবারে রাজ্যের ১৫ টি জেলার বিভিন্ন বয়সের ছেলে মেয়েরা অংশগ্রহণ করে।
তবে সর্ব নিম্ন বয়স সীমা ছিল ছয় বছর।
এদিন উপস্থিত ছিলেন সম্প্রতি জাতীয় ক্যারাটে চ্যাম্পিয়ন ।
আয়োজিত ক্যারাটে প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো ক্যারাটেকে বিশ্ব দরবারে প্রকাশিত করা এবং যে সমস্ত ছেলে মেয়ের মধ্যে প্রতিভা লুকিয়ে আছে তার বহিঃপ্রকাশ ঘটানো।
যারা গতকাল ক্যারাটে প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জন করেছে তাদের নিয়ে পুনেতে অনুষ্ঠিত জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতা।
প্রতিযোগিতার শেষে একশোরও বেশি প্রতিযোগি তাদের ফলাফলের ভিত্তিতে সোনা, রূপ এবং ব্রোঞ্জ পদক লাভ করে।



