এবি বঙ্গনিউজ,মালদা, ১৬ আগস্ট ।
সকলেই আনন্দ করে বরযাত্রী যাওয়ার জন্য রওনা হয়েছিলেন।
গাড়িতেও সিডি বাজিয়ে হাত উঁচিয়ে নাচানাচি আর গান গাওয়ার পর পর্ব চলছিল বরযাত্রীর নবীন-প্রবীণ মধ্যে।
কিন্তু একটা দুর্ঘটনায় মুহূর্তের মধ্যে বদলে দিল সব আনন্দ। বরযাত্রী বোঝায় গাড়িতে লরির ধাক্কায় ছয়জনের মৃত্যুতে সব যেন ওলোট-পালোট হয়ে গেল।
বরপক্ষের পরিবারের নেমে এলো অন্ধকার আর শোকের পরিবেশ। শোক আর কান্নার রোল কালিয়াচকের ভবানীপুর গ্রাম জুড়ে ।
এই গ্রামে পাত্রপক্ষের আত্মীয়-স্বজনদের বাড়ি। বুধবার রাতে এই ঘটনার পর ওই পরিবারের সঙ্গে দেখা করতে যান স্থানীয় তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন।
মৃতদের পরিবারের পাশে থেকে সমবেদনা জানিয়েছেন বিধায়ক।
পাশাপাশি বৃহস্পতিবার দুপুরে শ্মশানে মৃতদেহ সৎকারের জন্য পরিবারের পাশে থেকে সময় কাটিয়েছেন বিধায়ক সাবিনা ইয়াসমিন।


