দক্ষিণ দিনাজপুর,১১আগস্ট;
একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলার সাংবাদিকদের সংগঠন সাবডিভিশনাল রিপোর্টার অ্যাসোসিয়েশনের পথ চলা শুরু হয় ।
রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এর মৎস্য ব্যবসায়ী ঘরের পাশে একটি ঘর ভাড়া নিয়ে সাংবাদিকদের এই পথ চলা শুরু হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের কর্মকর্তারা।
এদিন সংগঠনের 19 জনের জেলা কমিটি গঠন করা হয়।
যেখানে জেলার প্রায় 38 জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
বিগত 2015 সালে সাবডিভিশনাল রিপোর্ট অ্যাসোসিয়েশন এর নামে এই জেলার সাংবাদিকদের সংগঠন তৈরি করা হয়েছিল।
যার পর থেকে গুটি গুটি পায়ে পথ চলা শুরু হয় সংগঠনের কর্মকর্তাদের। বেশ কয়েক জায়গায় স্থায়ী ঘরের আবেদন করা হলেও কোন সুরাহা হয়নি বলে দাবি তাদের।
রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর হাই রোড সংলগ্ন এলাকা মৎস্য ব্যবসায়ী ঘরের পাশে একটি ভাড়া ঘর নিয়ে জেলার প্রায় 45 জন সাংবাদিকদের সঙ্গে নিয়ে 19 জনের কমিটি গঠন করে এইদিন।
সংগঠনের সমস্ত সদস্যরা আলোচনার মধ্য দিয়ে সাংবাদিকদের এই সংগঠনের সভাপতি করা হয় চয়ণ হোর কে, ও সহ-সভাপতি করা হয় শংকর চৌহানকে, সম্পাদক শীতল চক্রবর্তী ও সহসম্পাদক করা হয় পিন্টু কুন্ডু ও নারায়ন বসাক কে , কোষাধক্ষ্য পদে নিযুক্ত হন অমল দাস, কালচারাল সম্পাদক বিপ্লব হালদার,ও সাংবাদিকদের সংগঠন এর অফিস সম্পাদক করা হয় বাবাই সূত্রধর কে।
আগামী দিনে সাধারণ মানুষের অভাব অভিযোগ সবার সামনে তুলে ধরবেন বলে দাবি সংগঠনের কর্মকর্তাদের।
এ বিষয়ে সংগঠনের সম্পাদক শীতল চক্রবর্তী ও সহসম্পাদক পিন্টু কুন্ডু জানিয়েছেন, এমন একটি ক্লাব তৈরি করার খুব দরকার ছিল।
জেলার বহু সাংবাদিক আমাদের এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছেন আগামী দিনে আরো হবেন বলে আশাবাদী। সকলের পাশে থেকে সাংবাদিকতার কাজ আমরা সবাই নিরপেক্ষভাবে চালিয়ে যাব।


