এবি বঙ্গনিউজ,মালদা-।
প্রতিশ্রুতি মতো মুখ্যমন্ত্রী তাঁর কথা রাখেন নি। লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী গ্রামীণ সম্পদ কর্মীদের(ভিআরপি) মাসিক বেতন চালু করার কথা মেনে নিয়ে নির্বাচনের পর তা লাগু করার আশ্বাস দিয়েছিলেন।
কিন্তু নির্বাচন পর্ব মিটে গেলেও এখনও তাঁর প্রতিশ্রুতি মতো তিনি কাজ করছেন না। প্রতিবাদে আন্দোলনে নামে সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন।
এদিন জেলাশাসক কৌশিক ভট্টাচার্যের কাছে স্মারকপত্র জমা দেন। সোমবার তাঁরা ৫ দফা দাবি নিয়ে ডেপুটেশন দেয়।
সংগঠনের মালদা শাখার সভাপতি আসিফ আকবাল জানান,‘আমাদের এখনও মাসিক বেতন চালু করা হল না। মুখ্যমন্ত্রী নির্বাচনের আগে আশ্বাস দিয়েছিলেন।
এখনও তিনি তা লাগু করেন নি।
আমাদের ভিআরপি-দের ৬২ বছর পর্যন্ত কর্ম নিশ্চয়তা পূরণ করতে হবে।
আমাদের দক্ষ শ্রমিকদের মজুরির হারে মাসিক বেতন চালু করতে হবে।
এই দাবিগুলি না-মানা হলে আমরা এরপর বৃহত্তর আন্দোলনে নামবো।’
