এবি বঙ্গনিউজ,মালদা,২৭ আগস্ট :
ঘটা করে পালন করা হলো শ্রাদ্ধানুষ্ঠান।
অনেকে মনে করছেন, শ্রাদ্ধ অনুষ্ঠান বোধহয় কোন মানুষের! ঠিক তা নয়, মালদা অ্যানিম্যাল কেয়ার ইউনিটের সদস্যরা দুটি সারমেয়র আত্মার শান্তি কামনা করে শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেন।
মঙ্গলবার রাতে ঘটা করে শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কালু এবং ঘন্টু নামে ২টি পোষ্য সারমেয় অসুস্থতার কারণে মারা যায়।
তাদের স্মৃতি রক্ষার্থে মালদা শহরের বিমল দাস মোড়ে শ্রাদ্ধানুষ্ঠান করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মালদা অ্যানিম্যাল কেয়ার ইউনিটের সদস্যরা।
অ্যানিম্যাল কেয়ার ইউনিটের সদস্য প্রলয় রায় জানিয়েছেন, বিমল দাস মোড় থেকে পর্যন্ত প্রায় দু'শটি সারমেয়কে ভাত মাংস এবং মিষ্টান্ন খাওয়ানো হয়।
তিনি বলেন, দুটি সারমেয় মারা যায়। তাদের স্মৃতি রক্ষার্থে পথের সারমেয়দের খাওয়ানোর ব্যবস্থা করা হয়।
শুধু তাই নয় সেই খাবারের সঙ্গে জন্মনিয়ন্ত্রণ ওষুধ এবং বিষ নষ্ট হওয়ার ওষুধও মেশানো হয়।
তিনি বলেন, গত তিন বছর ধরে তারা পথ পশুদের স্বার্থে কাজ করে চলেছেন।
দুর্ঘটনায় আহত কিংবা অসুস্থ হয়ে গেলে সেই পশুদের চিকিৎসার ব্যবস্থাও করে থাকেন তারা।



