স্বাধীনতা দিবস উপলক্ষ্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, মালদা।




নিজস্ব প্রতিবেদক।  

এবি বঙ্গনিউজ,মালদা: 

 সংসারের যাবতীয় কাজ সেরে বাড়তি সময় হাতে নিয়ে মালদার বিনয় সরকার রোডের গড়ে উঠেছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা শ্রী।

 এই স্বেচ্ছাসেবী সংস্থার সকল সদস্য মহিলা। 

সংসারের বাড়তি সময় তারা সমাজের বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করে থাকে ৭৩তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে মালদার ইংরেজবাজার পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডে ডিজেলশেঠ কলোনী এলাকায় এক বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করেন। 

মালদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা এই সেবামূলক কাজে হাত বাড়িয়ে দেয়। 

এদিন প্রায় ১০০ জনকে স্বাস্থ্য পরীক্ষা করা হয় ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। 

এই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের বক্তব্য উঠে আসে, সারা বছর তারা সমাজের সেবামূলক কাজ করে। 

কিন্তু এই স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিবছরের মতো এবছরও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ব্যবস্থা করেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...