সিনেমা হলের ভিতরে মধুচক্রের আসর।




নিজস্ব প্রতিবেদক।

এবি বঙ্গনিউজ, বনগাঁ।

এলাকার সকলের ই জানা এটি একটি সিনেমা হল। কিন্তু অনেকের কাছেই অজানা ছিল সিনেমা হলের মধ্যেই ছিল বিশেষ আলাদা ব্যবস্থাপনা। আর এই আলাদা ব্যবস্থাপনা তেই চলতো রমরমিয়ে মধুচক্রের ব্যবসা। 

 কিন্তু বেশীদিন স্থায়ী হলো না , পরিশেষে পুলিশের জালে ধরা পড়ে যায় এই মধুচক্রের ব্যবসা। উ

ল্লেখ্য রাজ্যের সীমান্তবর্তী এলাকা বনগাঁর বঙ্গশ্রী সিনেমা হলে আচমকা পুলিশ অভিযান চালিয়ে বেশ কয়েকজন মহিলা-ও পুরুষ গ্রেফতার করে বনগাঁ থানার পুলিশ।

 বিশেষ ভাবে ঐ ধৃতদের তালিকায় রয়েছেন সিনেমা হলের মালিক পঙ্কজ মল্লিকও। এ দিনই সকল ধৃতদের বনগাঁ আদালতে তোলা হয়েছে। পুলিশ সুত্রে জানা গেছে বেশ কিছুদিন ধরেই বঙ্গশ্রী হলে মধুচক্র চালানোর অভিযোগ তাদের কাছে বিভিন্ন মারফত আসছিল ।

 বনগাঁ সহ আশেপাশের এলাকা থেকে মহিলা ও পুরুষদের ওই হলে বেশ ভালো আনাগোনা ছিল, এবং সিনেমা দেখার নাম করে সেখানে মধুচক্র সহ নানান অসামাজিক কার্যকলাপ চালানো হত বলে তাদের কাছে অভিযোগ। 

 এবং এই সব অসামাজিক কার্যকলাপ চালানো র জন্য হলের মধ্যেই একাধিক ছোট ছোট ঘর তৈরি করা হয়েছিল। 

 এবং ঐ ছোট্ ঘর গুলো বেশী টাকায় ভাড়া দেওয়া হত বিভিন্ন পুরুষ এবং মহিলাদের। সু নির্দিষ্ট খবর পেয়ে রবিবার আচমকা ওই হলে হানা দেয় বনগাঁ থানার পুলিশ। 

 হানা দিয়ে পুলিশ বঙ্গশ্রী সিনেমা হলের ভেতর থেকে আপত্তিকর অবস্থায় বেশ কয়েকজন পুরুষ এবং মহিলাকে গ্রেফতার করা হয়। 

 এবং একই সঙ্গে ধরা পড়েন বঙ্গশ্রী হলের মালিক ও।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...