ছাগল চুরি করতে এসে ধরা পড়ে গিয়ে উত্তেজিত জনতার হাতে গনপিটুনি খেল দুই দুস্কৃতী।




নিজস্ব প্রতিবেদক।  

এবি বঙ্গনিউজ, রায়গঞ্জ। 

ছাগলল চুরি করতে এসে ধরা পড়ে গিয়ে উত্তেজিত জনতার হাতে গনপিটুনি খেল দুই দুস্কৃতী। আগুন ধরিয়ে দেওয়া হয় তাদের মোটরবাইকে। 

এলাকায় ব্যাপক উত্তেজনা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার সাহাপুর গ্রামে। 

পরে পুলিশ এসে দুই দুস্কৃতীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধৃত এক দুস্কৃতীর নাম ধনঞ্জয় ভট্টাচার্য, তার বাড়ি রায়গঞ্জের হাইরোড কালীতলা এলাকায়। 




 রায়গঞ্জ থানার সাহাপুর এলাকায় রাস্তার ধারে তার একটি ছাগল ( খাসি) বেঁধে রেখেছিলেন ওই গ্রামেরই বাসিন্দা কল্যানি সরকার।

 দুই দুস্কৃতী একটি মোটরবাইকে চেপে আসে ছাগলটি চুরি করতে। একজন মোটরবাইক নিয়ে রাস্তার অপর প্রান্তে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। 

 অপর দুস্কৃতী ছাগলটিকে তুলে নিয়ে মোটরবাইকে উঠতে গেলেই কল্যানী দেবীর ছেলে তা দেখতে চিৎকার করতে থাকে। এরপরই স্থানীয় বাসিন্দারা ধরে ফেলে দুই দুস্কৃতীকে। শুরু হয় গনপিটুনি। উত্তেজিত মানুষজন আগুন ধরিয়ে দেয় দুস্কৃতীদের মোটরবাইকটিতে।

 খবর পেয়ে রায়গঞ্জ থানা থেকে ছুটে আসে বিশাল পুলিশবাহিনী। 

 উত্তেজিত স্থানীয় বাসিন্দাদের হাত থেকে দুই দুস্কৃতীকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় এলাকায় বাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...