টোটোচালকদের ডেপুটেশন,




বাবাই সূত্রধর,দক্ষিণ দিনাজপুর,। 

 এবি বঙ্গনিউজ,২৭ শে আগস্ট;

 একগুচ্ছ দাবি নিয়ে টোটো চালকদের একটি সংস্থার তরফে মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকে ডেপুটেশন তুলে দেওয়া হয় ব্লকের আধিকারিকের কাছে।

নতুন ই রিক্সা কেনার সামর্থ নেই, পুরনো টোটো বদলি হলে ভাতে মরতে হবে বলে জানিয়েছেন টোটো চালকেরা।




যদিও টোটো চালকদের দেওয়া ডেপুটেশনে র দাবি উচ্চ অধিকারীদের কাজে জানবে বলে জানিয়েছেন ব্লকের আধিকারিকেরা।

 মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে টোটো চালকদের একটি সংস্থা সংগ্রামী টোটো চালক ইউনিয়ন এর প্রায় ৩০০–৩৫০ টোটো চালকেরা গঙ্গারামপুর এর কালদিঘি সংলগ্ন এলাকায় সবাই একত্রিত হয়ে বেশ কিছুক্ষন রাস্তার পাশে বিক্ষোভ দেখতে থাকেন ।

 এর পর সেখান থেকে গঙ্গারামপুর বিডিও অফিসে পৌঁছান ও একগুচ্ছ দাবি নিয়ে ওই টোটো চালক ইউনিয়নের সভাপতি মানস চক্রবর্তী ও সম্পাদক সুজিত ভুই মালির নেতৃত্বে ব্লকের যুগ্ম বিডিও সুব্রত শ্যামল এর কাছে তাদের ডেপুটেশন তুলে দেন। টোটো চালকদের দাবি,এখনও পর্যন্ত তাদের কাছে হাই কোর্টের কোনো নিদেশিকা পত্র এসে পৌঁছাইনি।




তাদের টোটো গুলিকে প্রচারের মাধ্যমে যে অবৈধ বলা হচ্ছে ,তারাতো টোটো কেনার সময় সরকারকে gst বিল দিয়েই টোটো কিনেছিলেন ।টোটো কেনার সময় তারা বিভিন্ন সংস্থার কাছে থেকে ঋণ করে টোটো কিনেছিলেন এখন যদি ই রিক্সা কিনতে হয় তবে টা কেনার মত সমর্থ তাদের নেই,ফলে রুজি রোজগারের অভাবে ভাতে মরতে হবে তাদের বলে দাবি টোটো চালকদের।

 এবিষয়ে সংগ্রামী টোটো চালক ইউনিয়নের সম্পাদক সুজিত ভুই মালি জানিয়েছেন,আজ আমরা একগুচ্ছ দাবি নিয়ে বিডিও অফিসে ডেপুটেশন জমা দিলাম। এবিষয়ে মঙ্গল সরকার নামে এক টোটো চালক জানিয়েছেন, যদি আমাদের এই পুরনো টোটো ছেড়ে দিতে হয় তবে আমাদের রুজি রোজগার বন্ধ হয়ে যাবে ।



নতুন টোটো কেনার সামর্থ নেই।ধার দেনা করে এই টোটো গুলো কিনেছি সেই দেনায় শোধ হয় নি ।যদি এই টোটো গুলো বাতিল হয় তবে টোটো র বিনিময়ে আমাদের একটু বেশি করে টাকা দেওয়ার আর্জি জানায়। যদিও টোটো চালকদের দেওয়া ডেপুটেশনে র দাবি উচ্চ অধিকারীদের কাজে জানবে বলে জানিয়েছেন ব্লকের আধিকারিকেরা।

 এবিষয়ে ব্লকের যুগ্ম বিডিও সুব্রত শ্যামল জানিয়েছেন, টোটো চালকদের দাবি নেওয়া হয়েছে তাদের দাবি উচ্চ অধিকারীদের কাজে পৌঁছে দেব।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...