পুলিশের চোখে ধুলো দিয়ে পালালো বন্দী।




নিজস্ব প্রতিবেদক,মালদা। 

 এবি বঙ্গনিউজ। 

 —বিচারাধীন এক বন্দী পুলিশের চোখে ধুলো দিয়ে পালালো। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার ইংরেজবাজার শহরে। 

ঘটনাটি ঘটেছে রবিবার সকালে মালদার গৌড় রোড এলাকায়। ঘটনার পর ওই বন্দীর খোঁজে তল্লাশী শুরু করেছে পুলিশ। 

 জানা গিয়েছে,ওই বিচারাধীন বন্দীর নাম নাবিউল শেখ (২০)। তার বাড়ি কালিয়াচক থানার শেরশাহি এলাকায়।  
গত ৮ আগস্ট ইংরেজবাজার থানার পুলিশ তাকে সুস্থানি মোড় এলাকা থেকে বেআইনি মাদক বিক্রির কারবারে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করে। ওই ব্যক্তি অসুস্থ হওয়ার কারণে সংশোধনাগার থেকে তাকে পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।  

চিকিৎসার পর রবিবার মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সংশোধনাগরে গাড়ি করে ফেরার সময় সময় সুযোগ বুঝে পালিয়ে যায় বিচারাধীন ওই বন্দি বলে অভিযোগ।

 পরে তার খোঁজে তল্লাশি শুরু করে ইংরেজবাজার থানার পুলিশ।মাদকদ্রব্য  বিক্রির অভিযোগে নাবিউল শেখকে গ্রেপ্তার করা হয়েছিল। 

এরপর জেলা আদালতের নির্দেশে তাকে সংশোধনাগারে পাঠানো হয়। 

এদিন সকালে ওই বিচারাধীন বন্দী নিজেকে অসুস্থ বোধ করে। তারপরে তাকে মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। 

প্রাথমিক চিকিৎসা করিয়ে সংশোধনাগারে ফেরার সময় গৌড়রোড এলাকায় পুলিশের গাড়ি থেকেই তদন্তকারী অফিসারদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় ওই বিচারাধীন বন্দী। 

আরও জানা গিয়েছে,গৌড়রোডে যানজট বেঁধেছিল তখনই পুলিশের গাড়িটির গতি আস্তে করা হয়েছিল। পিছনে বসে ছিল ওই বিচারাধীন বন্দী। বমি করার অজুহাতে হঠাৎই দরজা খুলে বের হতে চাই ওই বন্দী। 

এরপরই কর্তব্যরত পুলিশের চোখে ধুলো দিয়ে সেখান থেকে পালিয়ে যায় ওই বন্দী। তার পিছু ধাওয়া করে ওই বন্দীকে ধরা যায় নি। 

মুহুর্তের মধ্যে গা ঢাকা দেয় ওই বিচারাধীন বন্দী। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। আসামীর খোঁজে তল্লাশী শুরু হয়েছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...