নিজস্ব প্রতিবেদক,।
এবি বঙ্গনিউজ,মালদা,২৫ আগস্ট :
মালদা প্রগ্রেসিভ বাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো বাণিজ্য ভবনে।
রবিবার দুপুর ১২টা নাগাদ, প্রদীপ প্রজ্জ্বলন করে এই বার্ষিক সাধারণ সভার আনুষ্ঠানিক সূচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু, যুগ্ম সম্পাদক উত্তম বসাক, সংগঠনের সভাপতি হেমেন্দ্রকুমার সাহা, সম্পাদক বিবেক দাস, সহ সম্পাদক দিনেশ কুন্ডু, এক্সিকিউটিভ কমিটির সদস্য অসিত সাহা, অনন্ত চক্রবর্তি সহ অন্যান্য বাস মালিকরা।
সারাবছরের হিসেবনিকেশ, সদস্যদের বিভিন্ন অসুবিধা ও বিভিন্ন দাবি তুলে সাধারণ সভা অনুষ্ঠিত করা হয়।
আগামী দিনে অনলাইনের মাধ্যমে বাসের টিকিট বিক্রি এবং বাস কোন জায়গায় রয়েছে তা জেনে নেওয়ার সুবিধা এবং তার পাশাপাশি যাত্রী সুরক্ষা ও বাস কর্মীদের সুরক্ষার দাবি তুলে অষ্টম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
রবিবারের সাধারন সভায় সংগঠনের প্রায় সব সদস্যই উপস্থিত ছিলেনি বানিজ্য ভবনে।