জালিয়াতি করার অপরাধে স্বামী স্ত্রী কে গ্রেফতার করল উত্তর দিনাজপুর পুলিশ।





নিজস্ব প্রতিবেদক। 

 এবি বঙ্গনিউজ, উঃ দিনাজপুর। 

 বিশ্ব মানবাধিকার কমিশনের নামে জালিয়াতি করার অপরাধে স্বামী স্ত্রী কে গ্রেফতার করল উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার পুলিশ।

মজিবুর রহমান ও তার স্ত্রী জরিনা খাতুন বিশ্ব মানবাধিকার কমিশনের ভুয়ো কাগজ পত্র দেখিয়ে মানুষের কাছে থেকে ৫৩০ টাকা করে নিয়ে আশ্বাস দেয় যে আগামী ২৫ বছর পর ১৮০০০০ টাকা পাওয়া যাবে।




 এইভাবে প্রচুর মানুষের কাছে থেকে টাকা সংগ্রহ করে। বিষয় টা জানতে পেরে চাকুলিয়া থানার পুলিশ গ্রেফতার করে কোর্টে পাঠায়।
 তাদের বিরুদ্ধে 406,417,419,420,468,471,473 এবং 120b ধারায় মামলা দায়ের করা হয়। 

মাননীয় আদালত এদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। 
 

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...