এবি বঙ্গনিউজ, কালিয়াগঞ্জ।
গাছ লাগাও প্রান বাচাও আর জলের বাচাও এই দুই সচেতনতা মূলক থিমকে সামনে রেখে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে মধ্যাখানগর শেঠ কলোনী ঐতি্য্য বাহী সার্ব্বজনীন দূর্গা পূজা কমেটির খুটি পূজার মধ্যে দিয়ে বেবী মৃনময়ীর পূজা মন্ডপ তৈরির কাজ শুরু হল।
উত্তর দিনাজপুর জেলার নজর কাড়া পূজা গূলির মধ্যে অন্যতম কালিয়াগঞ্জে শেঠ কলোনীর সার্ব্বজনীন দূর্গা পূজা ।
প্রতিবারি জেলা বাসিকে নতুন কিছু না কিছু দিয়ে থাকে। এবারের পূজায় কোন খামতি রাখতে চায়নি পূজা কমেটি।
রাজ্যের মুখ্যমন্ত্রী অনুপ্রেরনায় গাছ লাগাও প্রান বাচাও এবং জল সংরক্ষনের উপরে পূজায় বিশেষ নজর রাখা হবে সাধারন মানুষদের সচেতন করার পাশাপাশি পূজার দিন গুলিতে এলাকায় বেশ কিছু সমাজসেবা মূলক কাজ করা হবে বলে জানান পূজা কমেটির অন্যতম সদস্য কার্তিক চন্দ্র পাল।
পূজা মন্ডপ তৈরি হচ্ছে দক্ষিন ভারতের মন্দিরের আদোলে সুবিশাল কাল্পনিক পূজা মন্ডপ।দেবী মৃনয়য়ীকে দেখা যায় আলাদাই রুপে।
থাকছে চন্দন নগরের আলোক সজ্জা। তাই এবারেও কোন খামতিতে রাখতে চায়না পূজা কমেটি।
গতবারের পূজায় রাজ্য সরকারের পক্ষ পুরস্কৃত হয়েছিল সারদ সন্মানে।


