এবি বঙ্গনিউজ।
গাছ লাগাব, তাড়াবো দুঃখ। চলো সবাই গাছ লাগাই/ না হয় জীবন রক্ষা নাই।”
এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে সোসাইটি ফর ব্রাইট ফিউচার নামক এক ন্যাশনাল লেভেল এন জি ও।
তারই অংশ হিসাবে বৃক্ষরোপণ কর্মসূচি হয় হাওড়া জেলার উলুবেড়িয়া ব্লকের গুমুকবেড়িয়া ,উত্তর দোড়ল ,কাশমুল সহ বিভিন্ন গ্রামে ।
সোসাইটি ফর ব্রাইট ফিউচার এর উদ্দ্যোগে অনুষ্ঠানে চারাগাছ রোপণ করেন বিশিষ্ট সমাজসেবী ব্রাইট ফিউচার একাডেমির শিক্ষক সেখ আলিসাহ,স্কুল শিক্ষক যুবায়ের আহসান, ডাঃ রবিউল ইসলাম কাজী এন জি ও এর পশ্চিমবঙ্গ রাজ্যের সহকারী কনভেনর এছাড়া উলুবেড়িয়া ব্লকের ভলেন্টিয়ার গন।
এদিন চারাগাছ প্রায় ১০০ চারা গাছ রোপণ করে গ্রামবাসী কে গাছ রক্ষনাবেক্ষনের জন্য অনুরোধ করে নেতৃবৃন্দ জানান, পরিবেশ রক্ষায় আগামীদিনেও বৃক্ষরোপণ কর্মসূচি পালন হবে জেলাজুড়ে।
এছাড়া উলুবেড়িয়া ব্লকের বিভিন্ন গ্রামে প্রায় ৮০০ টি বিতরণ করা হয়।



