পুলিশি হয়রানির প্রতিবাদ, ওভারলোডিং বন্ধ করা সহ একাধিক দাবি নিয়ে জেলা প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ ।





নিজস্ব প্রতিবেদক,মালদা,  

 এবি বঙ্গনিউজ,। 

 পুলিশি হয়রানির প্রতিবাদ, ওভারলোডিং বন্ধ করা সহ একাধিক দাবি নিয়ে জেলা প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখালেন মালদা জেলা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের শতাধিক সদস্যরা।

 বুধবার দুপুর একটা নাগাদ মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে মিছিল করে আসেন ওই সংগঠনের সদস্যরা। তারপরই প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখানো হয় । 

পরে সংগঠনের পক্ষ থেকে পাঁচজন প্রতিনিধি জেলাশাসকের কাছে পাঁচ দফা দাবি নিয়ে ডেপুটেশন কপি জমা দেন। মালদা জেলার ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক শুভশ্রী কুন্ডু বলেন, বিভিন্নভাবে একাংশ পুলিশেরা ট্রাকচালকদের হয়রানি করছে। 




তা ছাড়াও দেখা যাচ্ছে ওভারলোডিং-এর মাত্রা বেড়ে গিয়েছে। জিএসটি সম্পর্কে মালিকদের কিছু  জানানো হচ্ছে না। অথচ জিএসটি কেটে নেওয়া হচ্ছে  ।

 এরকম একাধিক দাবির বিষয়গুলি নিয়ে সোচ্চার হয়েছে মালদা জেলার ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। 

রাজ্য জুড়ে এই আন্দোলন চলছে। সরকারের পক্ষ থেকে এব্যাপারে কোন প্রতিকার করা না হলে ১৯ আগস্ট থেকে বৃহত্তর আন্দোলন ও ধর্মঘটে সামিল হবেন রাজ্যের ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা।

 মালদ মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু বলেন,  লরি চালকদের ওপর পুলিশি হয়রানি, ওভারলোডিং , পণ্যসামগ্রী চাপিয়ে দেওয়া সহ পাঁচ দফা দাবি নিয়ে রাজ্যজুড়ে ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা প্রতিবাদ আন্দোলনের সোচ্চার হয়েছেন। 

মালদার সংগঠনের পক্ষ থেকে জেলাশাসকের অফিসে ডেপুটেশন দেওয়া হয়েছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...