এবি বঙ্গনিউজ, রায়গঞ্জ।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত কন্যাশ্রী'র ষষ্ঠ বর্ষ পদার্পণ উপলক্ষে বুধবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ রবীন্দ্রভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ কৃতিত্ব সম্পন্ন কন্যাশ্রীদের সম্বর্ধিত করা হল।
মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উত্তর দিনাজপুর জেলার জেলাশাসক অরবিন্দ কুমার মীনা।
কন্যাশ্রী উদযাপন অনুষ্ঠানে কন্যাশ্রী প্রকল্পকে সফল করে তুলতে অনুষ্ঠানে উপস্থিত সকল কন্যাশ্রী ও অন্যান্য সকল ব্যাক্তিবর্গ শপথ বাক্য পাঠ করেন।
কন্যাশ্রী 'র ষষ্ঠ বর্ষ উদযাপন অনুষ্ঠানে জেলার বহু বিশিষ্ট মানুষ জনের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলার কন্যাশ্রী ছাত্রীরা।
সাফল্যের সাথে উত্তর দিনাজপুর জেলায় এগিয়ে চলেছে আত্মবিশ্বাসী কন্যাশ্রী।
ষষ্ঠ বর্ষ উত্তরনের আলোয় উত্তর দিনাজপুর জেলায় প্রায় ১.৭৫ লক্ষ কন্যাশ্রী রয়েছে।
অনুষ্ঠানে কন্যাশ্রী প্রকল্পকে বাস্তবায়ন ও ছাত্রীদের উদ্বুদ্ধ করতে বক্তব্য রাখেন উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দ কুমার মীনা। নিজেদের বিয়ে নিজেরাই আটকে দিয়ে বাল্যবিবাহ প্রতিরোধে জেলায় অনন্য নজির গড়ে তোলা কন্যাশ্রী সুষমা সিংহ, সালমা পারভীন, মুকসুদা খাতুন, মুসতারা পারভীন, সান্তনা দাস, হেমাজুন খাতুন কে বিশেষ সম্বর্ধনা দেয় জেলা নারী ও শিশু কল্যান দপ্তর।
এছাড়াও এবারের মাধ্যমিকে রাজ্যের মেধা তালিকায় স্থানাধিকারি এই জেলার বিভিন্ন স্কুলের ছাত্রীদের পুরস্কৃত করা হয়।
বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়াজগতে রাজ্যস্তরে সাফল্য লাভের জন্য বেশ কয়েকজনকেও পুরস্কৃত করা হয় উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে।


