এবি বঙ্গনিউজ,মালদা ২৫ আগস্ট ঃ
খুঁটি পূজার মধ্যে দিয়ে দুর্গাপূজার প্রস্তুতি শুরু করলো মালদা জেলার অন্যতম ঝংকার ক্লাব।
রবিবার ক্লাব সদস্যদের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণভাবে এই খুঁটি পূজার আয়োজন করা হয়েছিল।
উল্লেখ্য প্রতিবছরই মালদা বাসিকে চমক দিয়ে থাকে এ ক্লাব।
এ ক্লাবের এক সদস্য অঙ্কন পাল চৌধুরী জানান, আজ খুঁটি পূজার মধ্যে দিয়ে পুজোর প্রস্তুতি শুরু করা হলো।
72 বছরে পদার্পণ করল তাদের এই পুজো। প্রতিবছরের মতো এবছরও নিত্যনতুন থাকছে তাদের।
দেবাদিদেব মহাদেবের ওপরে এক বিশেষ থিম থাকছে তাদের।
এই থিম জেলাবাসীর নজর করবে বলে আশা প্রকাশ করেন তিনি।


