মালদা মহিলা কলেজের সুবর্ণজয়ন্তী।





নিজস্ব প্রতিবেদক।  

এবী বঙ্গনিউজ,মালদা।


 মালদার একমাত্র মহিলা কলেজের সুবর্ণ জয়ন্তী। 
রঙিন প্রভাত ফেরীর আয়োজন করল মালদা উইমেন্স কলেজ।
 শনিবার সকাল আটটা নাগাদ, কলেজ প্রাঙ্গণ থেকে রঙিন প্রভাত ফেরী শুরু হয়। সারা শহর পরিক্রমা করে এই প্রভাত ফেরী।

 প্রভাত ফেরীতে পা মেলান, সদর মহকুমা শাসক পার্থ চক্রবর্তী, মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মন্দিরা চক্রবর্তী, কলেজের প্রাক্তন ছাত্রী তথা স্থানীয় কাউন্সিলর সুমিতা ব্যানার্জি, শিক্ষারত্ন প্রদ্যুৎ ঘোষ সহ অন্যান্য অতিথি ও প্রাক্তন এবং বর্তমান ছাত্রীরা। সারা শহর পরিক্রমা করে প্রভাত ফেরী শেষ হয় কলেজ প্রাঙ্গণে।

 মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মন্দিরা চক্রবর্তী জানান, প্রভাত ফেরীর মাধ্যমে মালদা উইমেন্স কলেজের সুবর্ণ জয়ন্তী পালন করা হয়। 

শনি এবং রবিবার ২ দিন ধরে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রভাত ফেরীর পর বৃক্ষরোপণ করা হবে বলেও জানান তিনি।

 এদিন সকালে রঙিন প্রভাতফেরিতে এক রঙের শাড়ি পড়ে মহাবিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্রীরা অংশ নেন।

 ঢাকের তালে ধুনুচি নাচ, ডান্ডিয়া নৃত্য ও রবীন্দ্র নৃত্য পরিবেশন করেন প্রাক্তন ও বর্তমান ছাত্রীরা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...