এবি বঙ্গনিউজ, দক্ষিণ দিনাজপুর,।
২২ শে আগস্ট;
৯ দফা দাবি নিয়ে গ্রাম পঞ্চায়েত এর প্রধানের কাছে ডেপুটেশন বিজেপির ।
দাবি পূরণ না হলে আগামী ছয় মাসের মধ্যে পঞ্চায়েতে তালা ঝুলানোর হুঁশিয়ারি বিজেপি কর্মকর্তাদের,
বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ২/১ বেলবাড়ি গ্রাম পঞ্চায়েত এর সামনে এমন টায় মন্তব্য করলেন বিজেপির কর্মকর্তা।
এদিন গঙ্গারামপুর মন্ডল কমিটির উদ্যোগে একটি কর্মসূচির মধ্যে দিয়ে পঞ্চায়েত প্রধানের কাছে ডেপুটেশন তুলে দেন বিজেপির কর্মকর্তারা।যেখানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি ও বিজেপির বহু কর্মীরা।
বৃহস্পতিবার দুপুরে ৯ দফা দাবিতে গঙ্গারামপুর মন্ডল কমিটির উদ্যোগে অঞ্চল ডেপুটেশন দেওয়া হয় দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ২/১ বেলবাড়ি গ্রাম পঞ্চায়েত এর প্রধান ঝর্না কর্মকার দেববর্মণ কাছে।
বিজেপির অভিযোগ,প্রধান মন্ত্রী স্বচ্ছ ভারত যোজনা আওতায় ,শৌচালয় গুলো নিরপেক্ষ ভাবে বণ্টন হচ্ছে না,
অঞ্চলের প্রতিটি রাস্তা উন্নত মানের হচ্ছে না।
অঞ্চলের টেন্ডার গুলো ই–ট্রেন্ডার হচ্ছে না ।
এরই প্রতিবাদের ১০০ দিনের কাজের দুর্নীতি,প্রধান মন্ত্রী আভাস যোজনা দুর্নীতি সহ মোট ৯দফা দাবিতে পঞ্চায়েত প্রধানের কাছে ডেপুটেশন দেন বিজেপি নেতা ও কর্মীরা।
যেখানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকার,সহ সভাপতি প্রদীপ সরকার ,গ্রাম মন্ডল সভাপতি সনাতন কর্মকার,
গঙ্গারামপুর শহর মন্ডলের সভাপতি রূপেশ দাস সহ আরো অনেকেই।
আগামী ছয় মাসের মধ্যে তাদের দাবি পূরণ না হলে পঞ্চায়েতে তালা ঝুলানোর হুঁশিয়ারি বিজেপির কর্মকর্তাদের।
এবিষয়ে বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকার জানিয়েছেন,৯দফা দাবি নিয়ে ২/১ বেল বাড়ি প্রধানের কাছে বিজেপির পক্ষ থেকে ডেপুটেশন জমা দেওয়া হল।
এবিষয়ে গ্রাম মন্ডল সভাপতি সনাতন কর্মকার জানিয়েছেন,এই পঞ্চায়েতে দুর্নীতি বেড়েই চলছে,তাই আজ তাদের ডেপুটেশন জমা কর্মসূচি।আগামী দিনে আমাদের দাবি মানা না হলে বিজেপির পক্ষ থেকে এই পঞ্চায়েতে তালা ঝুলানোর হবে।
যদিও সমস্ত বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রধানের।
এবিষয়ে ২/১বেলবাড়ি গ্রাম পঞ্চায়েত এর প্রধান ঝর্না কর্মকার দেববর্মণ জানিয়েছেন ,সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে।


