এবি বঙ্গনিউজ, ইসলামপুর।
খেলার ছলে সিঁড়ির কার্নিশ ভেঙে মৃত এক।তাকে বাঁচাতে গিয়ে আহত আরো একজন শিশু।
ঘটনাটি ঘটেছে উত্তরদিনাজপুর জেলার ইসলামপুর থানার রামগঞ্জ বাজারে।মৃতর নাম মহম্মদ ছোটু (১৫) ।
আহত হয়েছে শের খান নামে এক যুবক। তাকে ভর্তি করা হয়েছে ইসলামপুর মহকুমা হাসপাতালে।
পরিবার সুত্রে জানাজান এদিন খেলার ছলে বাড়ির সামনেই একটি পরিত্যক্ত বাড়িতে তাড়াশ গেলে সেখানে মহম্মদ ছোটু নামে ওই যুবক সিঁড়ির কার্নিশ ধরে ঝুলতে থাকে। আচমকা সেই কার্নিশ ভেঙে তার উপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কিন্তু সে সময় তাকে বাঁচাতে গিয়ে তিনিও জখম হন।
ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তরিঘড়ি স্থানীয় বাসিন্দা দুই শিশুকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। কর্মরত চিকিৎসক মহম্মদ ছটু কে মৃত বলে ঘোষনা করে। আহত শেখ খান নামে শিশু হাসপাতালে চিকিৎসা রত।ঘটনার খবর পেয়ে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ। মৃতদেহ নিজে হেপাজতে নিয়ে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় এবং ঘটনার তদন্তে নামে।

