, এবি বঙ্গ নিউজ,,,
,
বাবু হক,,,, হাওড়া জয়পুর,,,
হুগলি জেলার বাবনান থানার দাঁড় গোবিন্দ পুরের দরবার এ গুল এ চিশতীয়া র , গোবিন্দ পুর দরবার শরীফের অন্যতম সৌরভ দানকারী, গুল ,পীর ও মুরশিদ, আল্লামা মৌলভী কামেল এ মোফাচ্ছের,আরেফ এ বিল্লাহ,তুতিয়ে বাঙ্গাল হজরত পীর সৈয়দ কামাল উদ্দিন খন্দকার আল চিশতী রঃআঃ এর স্মরণে, খাস ওরশ মোবারক আজকে সাতাশ আগষ্ট রাত ব্যাপী , হাওড়া জেলার জয়পুর থানার জয়পুর ফকির পাড়ায় ওরশ মোবারক অনুষ্ঠিত হচ্ছে।
জয়পুরের ওরশ মোবারকে ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ,ওলী, আউলিয়া, পীর, ফকির ,দরবেশ, কেরাম গনের অলৌকিক ঘটনা, আত্মা জীবনের ঘটনা আলোচনা করা হলো।
ধর্ম আলোচনায় অংশ নেন,খাশ ওরশ মোবারকের প্রতিষ্ঠাতা ও ওয়ায়েজিন গদ্দীনশীন কামেল এ হকিক্কত পীর সৈয়দ সামস্ উদ্দিন খন্দকার,আল চিশতী জদ্দল হোসেয়নী বি এ এম এম সাহেব ও স্থানীয় মসজিদের পাশে ইমাম সাহেব। বিশ্বের সকলের জন্য সুখ, শান্তি, মঙ্গল,ঐক্য সংহতি,সেবা , শিক্ষা ,সর্ম্পকে বিশেষ দোয়া মোনাজাত প্রার্থনা করা হয়।
উপস্থিত ভক্ত মুরিদান মেহমান দের তাবারুক ও শিন্নি দেওয়া হয়।ওয়াজ মাহফিল শেষে সারা রাত্রি ব্যাপী শামা ও কাওয়ালি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জয়পুর ফকির পাড়া খেদমতগারদের পক্ষে জনাব সেখ আকবর আলী।
কয়েক হাজার ইসলাম ধর্মে বিশ্বাসী পীরের বিভিন্ন স্থানের, ভক্ত,মুরিদান, মেহমান খাস ওরশ মোবারকে সামিল হন।


