ঘর চাই না, টাকা চাই। বিক্ষোভ ইসলামপুর।




নিজস্ব প্রতিবেদক। 

 এবি বঙ্গনিউজ, ইসলামপুর।

 ঘর চাই না, টাকা চাই।এই টাকা ফেরতের দাবিতে আজ উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পৌরসভার তৃনমূল কংগ্রেসের ১৪ ওয়ার্ড কাউন্সিলর রঞ্জন মিশ্র বাড়ি ঘিরে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইসলামপুর থানার পুলিশ।অভিযুক্ত কাউন্সিলর তার বারিতে ছিলেন না।তবে তৃনমূল কংগ্রেসের শহর কমিটির সভাপতি জানিয়েছেন,যদি কোন কাউন্সিলর কাটমানি নিয়ে থাকেন তবে তাকে ফেরত দিতে হবে।দলের পক্ষ থেকে এব্যপারে কড়া নির্দেশ।দল কোনভাবে এটাকে বরদাস্ত করবে না। 


 ইসলামপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এলাকার বাসিন্দাদের কাছ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেবার নাম করে উপভোক্তাদের কাছ ১০ থেকে ৫০ হাজার টাকা কাটমানি নিয়েছেন বলে অভিযোগ।

দীঘ তিন বছর পেরিয়ে যাবার পরও উপভোক্তারা ঘর না পাওয়ায় আজ মিলনপল্লীর ৫০ থেকে ৬০ জন বাসিন্দা কাউন্সিলরের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখান।

উপভোক্তাদের অভিযোগ, মিলনপল্লীর অধিকাংশ বাসিন্দা দিন মজুরী করে সংসার চালান।ঘর পাওয়ার আশায় লোকের কাছ থেকে ধার করে।কাউন্সিলরকে কাটমানি দিয়েছিলেন। 

বছর।বছর পেরিয়ে যাবার পরও তারা ঘরের টাকা পাচ্ছেন না।বাধ্য হয়েই ঘরের আশা ছেড়ে দিয়ে তারা কাউন্সিলরের কাছে টাকা ফেরত চাইছেন।একাধিকবার তার কাছে টাকা ফেরতের কথা বলা হলেও টালবাহনা করে তাদের কথা উড়িয়ে দিয়েছেন।



বাধ্য হয়েই বাসিন্দারা ঐক্যব্ধ হয়ে কাউন্সিলরের বাড়িতে এসে বিক্ষোভ দেখালেন।তাদের দাবিকে গুরুত্ব দিয়ে খুব শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ নেবার আশ্বাষ দিয়েছে ইসলামপুর পুলিশ।

পুলিশের আশ্বাষের বাসিন্দারা বিক্ষোভ প্রত্যাহার করেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...