এবি বঙ্গনিউজ,৩০ শে আগস্ট।
দীর্ঘ দিন গাঢাকা দিয়ে থাকার পর নতুন করে তৃণমূলের চেয়ারম্যান গঠনের পর প্রথম পুরসভা বোর্ড মিটিং এ হাজির হলেন প্রাত্তন চেয়ারম্যানের সঙ্গে থাকা এক কাউন্সিলর ।
শুক্রবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার মিটিং হলে চেয়ারম্যান অমলেন্দু সরকারের ডাকা প্রথম মিটিং এ ৮নম্বর ওয়ার্ড এর কাউন্সিলর কাঞ্চন সেন সহ ১৩ জন উপস্থিত হয়েছিলেন।
সেখানে ভাইস চেয়ারম্যান গঠন নিয়ে কোনো আলোচনা না হলেও একাধিক থমকে থাকা উন্নয়নের কাজ দ্রুততার সঙ্গে করা হবে বলে আলোচলা করা হয়।
বিপ্লব মিত্র বিজেপিতে যোগদান করার পর তৃণমূলের জেলা সভাপতি করা হয় অর্পিতা ঘোষকে। বালুরঘাটে সাংবাদিক বৈঠক করে তৃণমূল দল থেকে বিপ্লব মিত্রের দুই ভাই ও এক শ্রমিক নেতাকে যাবতজীবন বহিষ্কার করেন অর্পিতা।
এরপর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি হয় তৃণমূল।
সেই সময় তৃণমূলের পক্ষে ১,২,৫,৬,৯,১২,১৩,১৪,১৫,১৭,১৮ নম্বর মত ১২জন কাউন্সিলর থাকে।অন্য দিকে প্রশান্ত মিত্রের পক্ষে থাকে ৩,৪,৭,৮,১০,১৬মত ৬জন কাউন্সিলর।
সমস্ত নিয়ম পালন করে গত ৫ ই আগস্ট অনাস্থার ভোট জয় লাভ করে তৃণমূল।
গত ২৬ শে আগস্ট প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান পদে নিযুক্ত এ অমলেন্দু সরকার,
এদিন নতুন চেয়ারম্যান বোর্ড মিটিং এ ডাকা সভায় হাজির হন প্রশান্ত ঘনিষ্ঠ ৮নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাঞ্চন সেন।
এবিষয়ে ৮নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাঞ্চন সেন জনিয়েছেন , তৃণমূলে ছিলাম আর তৃণমূলে থাকবো


