এবি বঙ্গনিউজ, রায়গঞ্জ।
রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরনায় রাজ্য জুড়ে চালু করা হয়েছে সবুজশ্রী প্রকল্প।
এই প্রকল্পের মধ্য সদ্যজাত শিশুদের মায়েদের হাতে চারা গাছ প্রদান করা হয়। যাতে এই গাছ গুলি বড় হলে তাদের ছেলে মেয়েদের শিক্ষা কিংবা বিয়ের ক্ষেত্রে কাজে লাগবে অপরদিকে বিষ্ম উষ্মায়ন যেভাবে বেড়ে চলেছে সেখানে দারিয়ে রাজ্য সরকারের উদ্যোগে নানা কর্মসূচী গ্রহন করা হচ্ছে তার সাথে সাতগে বৃক্ষ রোপন করা হচ্ছে।
এবারে এই দুপ প্রকার প্রকল্পকে বাস্তবায়িত করতে অভিনব উদ্যোগ গ্রহন করলো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ গভমেন্ড ম্যাডিক্যাল কলেজের তৃনমূল রোগী সেবা সমিতি। এদিন দুপুরে ম্যাডিক্যাল কলেজ এলাকায় বেশ কিছু গাছ লাগানো হয় তার পাশাপাশি সদ্যজাত শিশুদের মায়েদেরর হাতে গাছ প্রদান করা হয়।
রোগী কল্যান সমিতির বাবন দাস জানান প্রতিবছর ১৫ আগষ্ট উপলক্ষ্যে নানা কর্মসূচী গ্রহন করা হয়।
মমুখ্যমন্ত্রী অনুপ্রেরনায় সদস্যজাত শিশুর মায়েদের গাছ তুলে দেওয়া হয় এবং ম্যাডিক্যাল কলেজের চার পাশে বেশ কিছু গাছ লাগানো হয়।


