যুব তৃণমূল কংগ্রেসের ডাকা রাজনৈতিক কর্মী সভায় তৃণমূলের জেলা সংগঠন।




বাবাই সূত্রধর। 

 এবি বঙ্গনিউজ, দক্ষিণ দিনাজপুর,২৮ শে আগস্ট; 

দলের যুব কর্মীরাই আগামী দিনে দলের শক্তি বাড়াবে। পৌর এলাকার প্রতিটি ওয়ার্ড থেকে শুরু করে, অঞ্চল ভিত্তিক নতুন যুব কর্মীদের দের দল মুখী করতে হবে ।

মঙ্গলবার বিকালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর রবীন্দ্র ভবনে গঙ্গারামপুর টাউন যুব তৃণমূল কংগ্রেসের ডাকা রাজনৈতিক কর্মী সভায় তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ এমনটাই নির্দেশ দিলেন যুব নেতাদের।




যেখানে তৃণমূলের এক ঝাঁক নেতা ও যুব সমর্থিত কর্মীরা উপস্থিত ছিলেন। 

 মঙ্গলবার বিকালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর রবীন্দ্র ভবনে গঙ্গারামপুর টাউন যুব তৃণমূল কংগ্রেসের ডাকে এক রাজনৈতিক কর্মীসভা আয়োজন করা হয়।




যেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ, জেলা পরিষদের সহ সভাধিপতি ললিতা তিগ্য,গঙ্গারামপুর বিধান সভার বিধায়ক গৌতম দাস,গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু ভূষণ সরকার,জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অম্বরেশ সরকার,জেলা পরিষদের মেন্টর শুভাশিস পাল,১৮নম্বর ওয়ার্ড কাউন্সিলর জয়ন্ত দাস,পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুকুমার মহন্ত সহ এক ঝাঁক তৃণমূল নেতা সহ যুব তৃণমূল কংগ্রেস সমর্থিত কর্মীরা। 




এদিন অনুষ্ঠানের শুরুতে অতিথিদের পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয় গঙ্গারামপুর টাউন যুব তৃণমূল কংগ্রেসের তরফে। এদিন রাজনৈতিক কর্মীসভা য় বক্তব্য দিতে উঠেই অর্পিতা ঘোষ বলেন, আগামী দিনে যুবরা দলকে শক্তশালী করে তুলবে ।তাই পৌর এলাকার ওয়ার্ড ভিত্তিক ও অঞ্চল গুলি থেকে নতুন যুব কর্মীদের তৃণমূল দল মুখী করতে হবে ।

প্রতি সপ্তাহে মিটিং করতে হবে ।




সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে হবে। এবিষয়ে যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অম্বরেস সরকার জানিয়েছেন, নতুন যুবদের তৃণমূল কংগ্রেস মুখী করার দায়িত্ব জেলা সভাপতি দিয়েছেন ।




তার নিদেশ পালন করার চেষ্টা করবো

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...