নিজস্ব প্রতিনিধি,হাওড়া,এবি বঙ্গ নিউজ:
সেখানে বেশিরভাগ ছাত্রছাত্রীরাই গরীব। অনেকের স্কুলে যাবার ব্যাগ পর্যন্ত নেই। প্ল্যাস্টিকের ক্যারিব্যাগ নিয়ে তারা স্কুলে যায়। অনেকের স্কুল ব্যাগ থাকলেও তা ছিঁড়ে গিয়েছে।কিন্তু সংসারে পিছুটান থাকায় নতুন ব্যাগ আর কিনে দিতে পারেনি তাদের আভিভাবকরা।এলাকার ছাত্রছাত্রীদের এই দূরাবস্থার কথা জানতো স্থানীয় ক্লাব হাওড়ার ধাড়সা তেঁতুলতলার ব্ল্যাক টাইগার স্পোটিং ক্লাব।তাই তাঁরা ঠিক করল রক্তদান শিবির করে ওইসব ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াবে। সেই অনুষ্ঠানে ওই সকল ছাত্রছাত্রীদের হাতে স্কুল ব্যাগ ও স্কুল সামগ্রী তুলে দেবে।যেমন কথা তেমন কাজ।একবছর দুবছর নয় পরপর ছ'বছর তাঁরা রক্তদান শিবির করে সেই সকল ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ালো।ক্লাব সম্পাদক আশাদুল্লা মল্লিক জানান, একে রাজ্যে রক্তের টান।তার পাশাপাশি এইসব গরীব ছাত্রছাত্রীদের নানান অসুবিধা।তাই আমরা ছ'বছর ধরে এই রক্তদান শিবিরের আয়োজন করে আসছি যাতে এই দুই সমস্যা দূর করা যায়।তিনি জানান, আশেপাশের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের তাঁরা স্কুল ব্যাগ ও পরার সামগ্রী বিতরণ করেন।পাশাপাশি এই রক্তদান শিবিরে পঞ্চাশ জন রক্তদান করেন বলে আশাদুল্লা সাহেব জানান।এই অনুষ্ঠানে টলিউডের অভিনেত্রীরাও উপস্থিত ছিলেন।সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন টেলিভিশন শিল্পী দেবশ্রী চক্রবর্তী।
